এক্সপ্লোর

Suchitra Sen: মহানায়িকার জন্মবার্ষিকী উপলক্ষে ক্লিকের বিশেষ উদ্যোগ, 'স্মরণে সুচিত্রা'

'Klikk' Initiative: বাঙালির জীবনের প্রিয় নায়িকা সুচিত্রা সেন। ১৯৫২ সালের 'শেষ কোথায়' ছবির হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন তিনি আর শেষ ছবি 'প্রণয় পাশা'।

কলকাতা: বাংলা চলচ্চিত্রের প্রেমে পড়েছেন কিন্তু সুচিত্রা সেনের (Suchitra Sen) প্রেমে পড়েননি এমন দর্শক বোধ হয় একজনও নেই। এমন এক অভিনেত্রী যাঁর রূপ, গুণ, অভিনয়, শিল্প সবকিছুই ভীষণ জীবন্ত। যাঁকে দেখলেই মনে এক আজব শান্তি নেমে আসে। আর বাঙালির এমন প্রিয় নায়িকার জন্মদিনে () তাঁর প্রতি কোনও শ্রদ্ধার্ঘ্য অর্পণ হবে না তা কি সম্ভব? সেই উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'!

সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে 'স্মরণে সুচিত্রা', Klikk-এর বিশেষ উদ্যোগ

বাঙালি নিঃসন্দেহে তর্কপ্রিয়। মোহনবাগান না ইস্টবেঙ্গল, সৌমিত্র চট্টোপাধ্যায় না উত্তম কুমার বা ধরুন, হেমন্ত মুখোপাধ্যায় বা মান্না দে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করলেও সকলে একটি বিষয়ে একমত। বাঙালির জীবনের প্রিয় নায়িকা সুচিত্রা সেন। ১৯৫২ সালের 'শেষ কোথায়' ছবির হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন তিনি আর শেষ ছবি 'প্রণয় পাশা'। এই ছাব্বিশ, সাতাশ বছরের মধ্যে আপামর বাঙালি মহিলাদের মধ্যে ফ্যাশন ও পোষাক সংক্রান্ত শুধু নয়, চোখের অভিব্যক্তি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করা বা প্রেমিকের প্রতি অভিমান, সব কিছুতেই যুগান্তকারী পরিবর্তন যাঁর হাত ধরে এসেছে, তিনি আর কেউ নন, 'মিসেস সেন'। তিনি একজন নায়িকা ছাড়াও, সমানভাবে জনপ্রিয় 'স্টাইল আইকন' হিসেবে, আজও। তাঁর এই প্রভাব সত্যি অতুলনীয়। 

বাঙালির চিরদিনের মহানায়িকার জন্মদিন উপলক্ষ্যে 'ক্লিক' ওটিটি নিয়ে এসেছে একগুচ্ছ ছবি, নতুনভাবে। ৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এই প্ল্যাটফর্মে দেখা যাবে নায়িকা অভিনীত একটি করে সুপারহিট ছবি। 'ইন্দ্রাণী', 'একটি রাত', 'অগ্নিপরীক্ষা', 'দীপ জ্বেলে যাই', 'ওরা থাকে ওধারে', 'পথে হল দেরী', 'সবার উপরে', 'সাগরিকা', 'হার মানা হার', 'বিপাশা', 'শিল্পী', 'সাড়ে চুয়াত্তর', 'জীবনতৃষা', 'নবরাগ', 'সদানন্দের মেলা', 'ঢুলি', এই ১৬টি ছবিতে নানা ভূমিকায় দেখা যাবে সুচিত্রা সেনকে। 

আরও পড়ুন: 'Ram Krishnaa': অফিসে রামের সাফল্য কি তার বাবা নারায়ণকে অপমানের হাত থেকে বাঁচাবে?

এই উদ্যোগ বিষয়ে, যাঁর দীর্ঘ চার দশকের ওপরের অভিজ্ঞতা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, 'ক্লিক' ওটিটির কর্ণধার অভয় তাঁতিয়া, বলেন, 'আমাদের ক্লিক পরিবার সবসময়ই চায় নতুন আর পুরনোর মেলবন্ধন। অতীতকে অস্বীকার করে তো সামনে এগনো যায় না। আর সেই জন্যেই নতুন নতুন ওয়েব সিরিজের সঙ্গে আমরা নিয়ে আসি জনপ্রিয় এভারগ্রিন পুরনো বাংলা সিনেমা। আমাদের এবারের নিবেদন সুচিত্রা সেনকে নিয়ে। আশা করি দর্শকের এই অসাধারণ সিনেমাগুলো পুনরায় দেখতে খুব ভাল লাগবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Nana Patekar Social Work: বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
Modi On Nana Patekar: গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Nana Patekar Demise: থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget