এক্সপ্লোর

Sudipa Chatterjee: শ্যুটিং ফ্লোরে ফিরলেন করোনামুক্ত সুদীপা

করোনামুক্ত হয়ে শ্যুটিংয়ে ফিরলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। ফের শুরু করলেন তাঁর জনপ্রিয় কুকারি শো-এর শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সেই কথা জানালেন সঞ্চালিকা।

কলকাতা: করোনামুক্ত হয়ে শ্যুটিংয়ে ফিরলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। ফের শুরু করলেন তাঁর জনপ্রিয় কুকারি শো-এর শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে সেই কথা জানালেন সঞ্চালিকা।

গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়েছিলেন সুদীপা। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন তিনি নিজেই। সোশ্যাল মিডিয়ায় সুদীপা লিখেছিলেন, 'সবাইকে জানাচ্ছি, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই নিজেকে আলাদা করে নিয়েছি। আইসোলেশনে রয়েছি। আমি সমস্ত নিয়মকানুন মেনে চলছি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছি। আমি অনুরোধ করব সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।'

আরও পড়ুন: মাদকাসক্ত হয়ে একের পর এক অপরাধ, নেশামুক্তির ১৪ বছরে আলোয় ফেরার গল্প শোনালেন অনিন্দ্য

নিভৃতবাসে থাকার সময় ছেলে আদিদেবের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন সুদীপা। সেখানে একেবারে মেকআপহীন ঘরোয়া সাজে দেখা যায় সঞ্চালিকাকে। তাঁকে জড়িয়ে ধরে রয়েছে একরত্তি আদিদেব (Adidev)। ক্যামেরার দিকে বিস্ফারিত অথচ মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে সে ও। পোস্ট শেয়ার করি সুদীপা লিখেছেন, 'রাক্ষস আর রাক্ষসী। কবে আবার এরকম করে তোকে কোলে নিতে পারব?' সুদীপার কমেন্টবক্সে অনেকেই তাঁর সুস্থ হওয়ার প্রার্থনা করেছিলেন। অনেকে আবার মজেছেন মা ছেলের এই মিষ্টি রসায়নে। আপাতত সুস্থ সুদীপা। তাঁকে পেয়ে নিশ্চয়ই খুশি আদিদেব।

গতকাল অর্থাৎ শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সুদীপা। সেখানে শাড়ি, লম্বা হারের চেনা সাজেই দেখা মেলে সঞ্চালিকার। পোস্ট শেয়ার করে সুদীপা লেখেন, 'সেখানে ফিরে এসেছি যে কাজটা আমি সবচেয়ে ভালো করি।' এরপর শ্যুটিং ফ্লোর থেকে ছোট্ট একটি রিল ভিডিও ও ভাগ করে নেন সুদীপা। হ্যাশট্যাগে শ্যুটলাইফ দেখেই স্পষ্ট, সুস্থ হয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী। 

 

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget