এক্সপ্লোর

Sudipa Corona Positive: 'কবে তোকে কোলে নেব..' আদিদেবের ছবি শেয়ার করে মনখারাপের পোস্ট সুদীপার

করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। একরত্তি আদিদেব রয়েছে মাকে ছাড়া। সোশ্য়াল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সুদীপা।

কলকাতা: করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। নিজের বাড়িতেই আলাদা ঘরে রয়েছেন সঞ্চালিকা। তাঁর পরিবারের এখনও কেউ আক্রান্ত নয়। একরত্তি আদিদেব রয়েছে মাকে ছাড়া। সোশ্য়াল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সুদীপা।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করেন সুদীপা। সেখানে একেবারে মেকআপহীন ঘরোয়া সাজে দেখা যায় সঞ্চালিকাকে। তাঁকে জড়িয়ে ধরে রয়েছে একরত্তি আদিদেব (Adidev)। ক্যামেরার দিকে বিস্ফারিত অথচ মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে সে ও। পোস্ট শেয়ার করি সুদীপা লিখেছেন, 'রাক্ষস আর রাক্ষসী। কবে আবার এরকম করে তোকে কোলে নিতে পারব?' সুদীপার কমেন্টবক্সে অনেকেই তাঁর সুস্থ হওয়ার প্রার্থনা করেছেন। অনেকে আবার মজেছেন মা ছেলের এই মিষ্টি রসায়নে।

গতকাল অর্থাৎ মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপা লেখেন, 'সবাইকে জানাচ্ছি, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই নিজেকে আলাদা করে নিয়েছি। আইসোলেশনে রয়েছি। আমি সমস্ত নিয়মকানুন মেনে চলছি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছি। আমি অনুরোধ করব সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।'

আরও দেখুন: করোনা কাটিয়ে 'দাদাগিরি' শুরু, শ্যুটিংয়ে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সুদীপা যে শো সঞ্চালনা করেন তার শ্যুটিং চলছিল। কিন্তু সুস্থ না হয়ে কাজে যোগ দেবেন না বলেই জানিয়েছেন তিনি। শারীরিকভাবে এখনও যথেষ্ট দুর্বল সঞ্চালিকা। বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসা চলছে তাঁর। 

অন্যদিকে, গতকালই করোনা আক্রান্ত হয়েছেন প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। তিনি জানিয়েছেন, বইমেলার উদ্বোধনের জন্য গত ২ জানুয়ারি মালদা গিয়েছিলেন। সেই বইমেলা স্থগিত হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর সর্দি, কাশি, দুর্বলতা দেখা দেয়।  গতকাল নমুনা পরীক্ষা করান। আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। আপাতত বাড়িতেই আইসোলেশনে (Isolation) রয়েছেন প্রবীণ সাহিত্যিক। উপসর্গ বলতে তাঁর ক্লান্তি, দুর্বলতার সঙ্গে রয়েছে স্বাদহীনতা। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন লেখক।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, 'সম্প্রতি মালদা বইমেলা উদ্বোধন করে ফিরেছেন শীর্ষেন্দু।  যদিও করোনার কারণে এখন স্থগিত হয়ে গিয়েছে সেই বইমেলা। সেখান থেকে বাড়ি ফিরে এসে উপসর্গ দেখা দেয় লেখকের। সর্দি, কাশি, দুর্বলতার মত উপসর্গ ছিল তাঁর। সন্দেহ হওয়ায় পরীক্ষা করিয়েছিলেন শীর্ষেন্দু। আর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন প্রবীণ সাহিত্যিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget