এক্সপ্লোর

Suhani Bhatnagar: ১৯ বছরেই প্রয়াত 'দঙ্গল গার্ল' সুহানি ভাটনগর

Suhani Bhatnagar Dies: বয়স মাত্র ১৯ বছর। চলে গেলেন আমিরের দঙ্গল কন্যা সুহানি ভাটনগর। আমির খানের দঙ্গল ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন তিনি। কীভাবে মৃত্যু হল ?

নয়াদিল্লি: শনিবার ১৭ ফেব্রুয়ারি সকালেই চলে গেলেন আমির খানের 'দঙ্গল কন্যা' সুহানি ভাটনগর। আমির খানের 'দঙ্গল' ছবিতে ববিতা ফোগতের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন সুহানি। শনিবার সকালে দিল্লিতে মাত্র ১৯ বছর বয়সেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।  

ফরিদাবাদের সেক্টর ১৭-তে থাকতেন সুহানি ভাটনগর। জানা গিয়েছে ফরিদাবাদের সেক্টর ১৫-তে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সংবাদসূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই পায়ে চোট পেয়েছিলেন সুহানি। তাঁকে যে ওষুধপত্র দেওয়া হয়েছিল সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই শরীরে তরল জমতে শুরু করে সুহানির। আর তাতেই নাকি অকালমৃত্যু নেমে আসে। দিল্লির এইমস হাসপাতালেও ভর্তি ছিলেন সুহানি।

'দঙ্গল' ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি ভাটনগর। আমির খানের 'দঙ্গল' আসলে কুস্তিগীর মহাবীর সিং ফোগতের জীবন অবলম্বনে তৈরি। মহাবীর সিং একজন কুস্তিগীর ছিলেন যিনি তাঁর মেয়েদেরও কুস্তি শিখিয়েছিলেন। গীতা কুমারী ফোগত এবং ববিতা কুমারী ফোগত তাঁর দুই মেয়েও পরে সফল কুস্তিগির হয়ে ওঠেন। লিঙ্গবৈষম্যের বেড়াজাল ভেঙে সেই সময়ে দাঁড়িয়ে কুস্তির জগতে পা রেখেছিলেন গীতা ও ববিতা। আমির খানের ছবিতে কিশোরী ববিতার চরিত্রেই অভিনয় করেছিলেন সুহানি ভাটনগর। ববিতা ফোগতের সংগ্রাম, প্রস্তুতির কঠোর পরিশ্রমের ছবি ফুটিয়ে তুলেছিলেন সুহানি। ছবিতে বড় বয়সের ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন  সানিয়া মলহোত্রা। 

২০১৬ সালে এই ছবিতে অভিনয়ের পর চলচ্চিত্রের দুনিয়া থেকে কিছু সময় দূরে ছিলেন সুহানি, মন দিয়েছিলেন তাঁর পড়াশোনায়। পড়াশোনা শেষ করে ফের অভিনয়ের জীবনে ফিরতে চাইছিলেন সুহানি (Suhani Bhatnagar Death)। কিন্তু আর ফেরা হল না। সমাজমাধ্যমে বরাবর সক্রিয় ছিলেন সুহানি। কয়েকদিন আগেই নিজের একটি সেলফি পোস্ট করেছিলেন তিনি ইনস্টাগ্রামে, একটা 'সান-কিসড' ছবি।

'দঙ্গল' ছবিতে অভিনয় করার সুবাদে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবির সেট থেকে বহু ছবিই শেয়ার করেছিলেন সুহানি ভাটনগর। কখনও আমিরের সঙ্গে, কখনও জায়রার সঙ্গে, কখনও আবার পুরো ছবির টিমের সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। নীতেশ তিওয়ারির পরিচালিত এই 'দঙ্গল' ছবিটি ৭০ কোটি টাকায় তৈরি হয়েছিল, সারা দেশে সেই ছবি মোট ৫৩৮ কোটি টাকার ব্যবসা করেছে। বিশ্বের পরিসংখ্যানে দেখতে গেলে ১৯৬০ কোটি টাকার ব্যবসা করেছিল আমির খানের 'দঙ্গল'।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget