এক্সপ্লোর

শুরুতেই ১৫০ কোটি টাকার ব্যবসা করবে 'সুলতান'?

মুম্বই: সলমন মানেই বড়সড় সাফল্য।  বক্সঅফিসে তোলপাড়। আগামীকাল মুক্তি পেতে চলেছে তাঁর আগামী সিনেমা 'সুলতান'। এই সিনেমার ব্যবসা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এই সিনেমার সাফল্য কী বলিউডের যে কোনও সিনেমাকেই ছাড়িয়ে যাবে? শুরুতেই দেড়শ কোটি  ব্যবসা  করবে সুলতান? এমনটাই পূর্বাভাস ব্যবসায়িক বিশেষজ্ঞদের।  তাঁদের অনুমান, প্রথম সপ্তাহেই রেকর্ড করবে সলমনের এই কুস্তির কাহিনী ভিত্তিক সিনেমা। ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। সিনেমায় অনুষ্কাও প্রত্যাশা ছাপিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। বুধবার ইদের দিন মুক্তি পাওয়া এই সিনেমার ব্যবসা শুরুতেই ১৬০ কোটি টাকা হবে বলে মনে করছেন এক বিশেষজ্ঞ।  তাঁর মতে সলমন, যশরাজ ফিল্ম এবং ইদে মুক্তি-এই ত্র্যহস্পর্শে সিনেমাটির বড়সড় সাফল্য পাওয়াটা স্বাভাবিক। সলমনের বক্সঅফিস স্ট্যাটাস গত কয়েক বছরে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাঁর যে কোনও সিনেমাই দর্শক মহলে তীব্র কৌতুহলের সঞ্চার করে। এরওপর রয়েছে সলমনের অনুরাগীরা। প্রত্যেক সিনেমার মুক্তির সঙ্গে সঙ্গে তাঁর অনুরাগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ে। 'সুলতান' সলমনের কেরিয়ারের বিগেস্ট ব্লকব্লাস্টার হবে বলে যাঁরা পূর্বাভাস দিচ্ছেন তাঁদের কিছুটা সতর্কও করেছেন ওই বিশেষজ্ঞ।  তিনি বলেছেন, এটা এত আগেভাবে বলা সম্ভব নয়। তবে আগাম  বুকিং বেশ ভালোরকম হচ্ছে। এর ওপর পাঁচ দিনের উইকএন্ড। তাই 'সুলতান' সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন। উল্লেখ্য, 'সুলতান' মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছেন সলমন। সিনেমার শ্যুটিংয়ে পরিশ্রমের সঙ্গে নিজেকে 'ধর্ষিতা মহিলা'র সঙ্গে তুলনা করে নিন্দার মুখে পড়েছেন তিনি।  এই বিষয়টি সিনেমার সাফল্যে কোনও প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অন্য এক ব্যবসায়িক বিশেষজ্ঞ। আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমা বলিউডে সলমনের সবচেয়ে বড় সাফল্য হয়ে উঠতে পারে বলে অনুমান তাঁর। তিনি বলেছেন, অন্তত এই সিনেমা সলমনের অন্যতম সেরা সিনেমাগুলির মধ্যে একটি হতে চলেছে। তিনি বলেছেন, এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছে। তাই বক্স অফিসের সাফল্যের ইতিহাস নতুন করে লেখা হলেও আশ্চর্য হওয়ার মতো কিছু হবে না। এই প্রবীণ সংবাদিক অবশ্য সাত তাড়াতাড়ি কোনও ভবিষ্যতবাণী করতে নারাজ।  তিনি বলেছেন, 'সুলতান' হয়ত সাফল্য পাবে। কিন্তু সলমনের অন্যান্য ব্লকব্লাস্টারগুলিকে ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সবকিছুই নির্ভর করছে, সিনেমাটি কেমন হবে, তার ওপর। দর্শকদের ভালো না লাগলে সুলতানের পরিণতি 'প্রেম রতন ধন পাও'-এর মতো হতাশাজনক  হতে পারে।

সেরা শিরোনাম

Big Boss: প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
প্রবল জ্বর, বিগ বসের বাড়ি থেকে অসময়েই বেরিয়ে যেতে হচ্ছে এই প্রতিযোগীকে?
Tota Roy Choudhury: শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
শুধুমাত্র টাকার জন্য সিনেমা করে দর্শকদের বিরক্তির পাত্র হব না: টোটা রায়চৌধুরী
Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget