এক্সপ্লোর

Sumana Das Exclusive: শুধু কাজ নয়, শ্যুটিং করার সময় এবার দর্শকের প্রত্যাশার চাপও থাকবে, বলছেন 'টুম্পা' সুমনা

Sumana Das Exclusive: যখন নতুন সিরিজের কাজ শুরু করেছিলেন, কল্পনাও করেননি এত জনপ্রিয়তা পাবে কাজ। টিজার হিসেবে মুক্তি পাওয়া গান নেটদুনিয়ার জনপ্রিয়তা ছাড়িয়ে বেজেছিল কপাড়ার মণ্ডপে, ডিস্কোতে, বন্ধুদের আড্ডায়।

কলকাতা: যখন নতুন সিরিজের কাজ শুরু করেছিলেন, কল্পনাও করেননি এত জনপ্রিয়তা পাবে কাজ। টিজার হিসেবে মুক্তি পাওয়া গান নেটদুনিয়ার জনপ্রিয়তা ছাড়িয়ে বেজেছিল কপাড়ার মণ্ডপে, ডিস্কোতে, বন্ধুদের আড্ডায়। জনপ্রিয়তা এতটাই, কেবল একটা গানের ওপর নির্ভর করেই বদলে গিয়েছিল তাঁর নামও! আপাতত নতুন সিজনের শ্যুটিং শুরু হওয়ার অপেক্ষায় দিন গুনছেন 'টুম্পা সোনা' ওরফে সুমনা দাস (Sumana Das)। 

ভালোবাসার দিনেই নতুন ঘোষণা  করেছিলেন সুমনা। কালীপুজোয় মুক্তি পাবে 'রেস্ট ইন প্রেম ২' (Rest In Prem)। এই সিরিজেরই প্রথম পর্বের টিজার হিসেবে ব্যবহার করা হয়েছিল 'টুম্পা সোনা' গানটি। জমকালো সেই আইটেম গান মন কেড়েছিল নেটদুনিয়ার। জনপ্রিয়তা পেয়েছিল রেস্ট ইন প্রেম-এর প্রথম পর্বও। এরপর এই সিরিজের দ্বিতীয় পর্ব আনার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক অরিজিৎ সরকার। আর টুম্পা? নতুন সিরিজের খবর জানতে এবিপি লাইভ যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সুমনা জানিয়েছেন, মে-জুন মাস থেকে শুরু হবে নতুন ছবির শ্যুটিং। পশ্চিমবঙ্গের বাইরেও শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সায়ন-দীপাংশুরা থাকছেন এই সিরিজে। তবে নতুন কাস্টকে নিয়েও চিন্তাভাবনা চলছে।

আরও পড়ুন: শিক্ষা এবং হিজাবের মধ্যে একটিকে বেছে নিতে হবে কেন, মুখ খুললেন 'দঙ্গল' কন্যা জায়রা

নতুন সিরিজ নিয়ে কী প্রত্যাশা রয়েছে? সুমনা বলছেন, 'প্রথম যখন রেস্ট ইন প্রেমের শ্যুটিং শুরু করি, প্রত্যাশা করিনি এতটা জনপ্রিয়তা পাব। প্রথম সিরিজ শেষ হওয়ার পর ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন আমি বলেছিলাম 'রেস্ট ইন প্রেম' কে কোনও ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া যায় কি না! কিন্তু এখন মনে হয়, ইউটিউবে মুক্তি পেয়েছিল বলেই এত মানুষের কাছে পৌঁছতে পেরেছে। প্রথম সিরিজে কেবল মাথায় ছিল কাজটা ভালো করে করব। কিন্তু এখন দর্শকদের প্রত্যাশাটাও মাথায় রয়েছে। পোস্টার মুক্তির পরেই ভীষণ উচ্ছ্বসিত দর্শকেরা। অনেকেই চাইছেন, কালীপুজো কেন, আরও আগেই আসুক। এই সিরিজে কাজ করার সময় প্রত্যাশার চাপ তো থাকবেই।'

এই সিরিজেও কি 'টুম্পা সোনা' থাকবে? হাসতে হাসতে সুমনা বললেন, 'চরিত্রটা আগের সিরিজেরই। তবে এমন কোনও আইটেম সং থাকবে কি না জানি না। পরিচালকের নতুন কিছু পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই। আশা করি দর্শকদের নিরাশ হতে হবে না। আরও নতুন চমক নিয়ে আসবে 'রেস্ট ইন প্রেম ২''।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget