এক্সপ্লোর

Rahul-Athiya Wedding: কবে বিয়ে রাহুল-আথিয়ার? জানিয়ে দিলেন সুনীল শেট্টি

সুনীল শেট্টি একপ্রকার রাহুল - আথিয়ার বিয়ের কথা মেনে নিয়েই জানিয়ে দিলেন, কবে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

মুম্বই: দীর্ঘ বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির বিয়ে নিয়ে। বহু সূত্রে দাবি করা হচ্ছে যে, চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত রাহুল কিংবা আথিয়ার পক্ষ থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে, এবার দুই তারকার বিয়ে নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন সুনীল শেট্টি। একপ্রকার রাহুল - আথিয়ার বিয়ের কথা মেনে নিয়েই জানিয়ে দিলেন, কবে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

সুনীল শেট্টি জানালেন কবে বিয়ে করবেন রাহুল - আথিয়া-

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সুনীল শেট্টিকে তাঁর কন্যা আথিয়ার সঙ্গে কে এল রাহুলের বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এতদিন পর্যন্ত সরাসরি রাহুল - আথিয়ার বিয়ে নিয়ে সেভাবে কোনও মন্তব্য করেননি অভিনেতা। বরং, ইঙ্গিতপূর্ণ মন্তব্য নানা সময়ই করেছেন। এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, আগামী কিছুদিন কে এল রাহুলের ব্যস্ততা চূড়ান্ত রয়েছে। রাহুলের ব্যস্ততা কাটলেই বিয়ে হবে। সুনীল শেট্টি বলেন, 'বাচ্চারা (কে এল রাহুল ও আথিয়া শেট্টি) সিদ্ধান্ত নিলেই হবে। রাহুলের আগামীতে টানা শিডিউল রয়েছে। এখন এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, সাউথ আফ্রিকা সফর, অস্ট্রেলিয়া সফর রয়েছে। ওদের যখনই ব্যস্ততা কাটবে, ওরা সময় পেলেই বিয়ে হবে। কারণ, একদিনে তো আর বিয়ে হয়ে যায় না।'

আরও পড়ুন - Ranbir Kapoor: ক্ষমা চাইলেন রণবীর কপূর

তিনি আরও বলেন, 'এখন বাবা তো চায় যে, তার মেয়ের বিয়ে হয়ে যাক। কিন্তু রাহুলেরও তো ফাঁকা থাকাটা জরুরি। ওরাই সিদ্ধান্ত নিক কবে হবে। কারণ, আপনি ক্যালেন্ডার দেখবেন তো ভয় পেয়ে যাবেন। টানা শিডিউলের মধ্যে একদিন দুদিন ফাঁকা থাকছে। কিন্তু একদিনে কিংবা দুদিনে তো বিয়ে হয় না। তাই যখন সময় পাওয়া যাবে, তখন সমস্ত পরিকল্পনা হবে।'

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে, আগামী তিন মাসের মধ্যেই বিয়ে হতে চলেছে কে এল রাহুল এবং আথিয়া শেট্টির। সেই প্রসঙ্গে কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সুনীল কন্য়া। তিনি লেখেন, 'আগামী তিন মাসের মধ্যে যে বিয়েটা হতে চলেছে, আশা করছি সেখানে আমি নিমন্ত্রিত থাকব।' আথিয়ার এই পোস্টে জল্পনা বেড়েছে যে, তাহলে কি তিনি ইঙ্গিতের মাধ্যমে এটা পরিষ্কার করে দিলেন যে, তিন মাসের মধ্যে বিয়েটা হতে চলেছে? কিছুদিন আগেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি বলেন, 'ও (আথিয়া শেট্টি) একজন মেয়ে। কোনও না কোনওদিন ওর বিয়ে হবে। আমি চাই আমার ছেলেও বিয়ে করুক। যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু, এটা একেবারেই ওদের সিদ্ধান্ত। আর যদি রাহুলের কথা জিজ্ঞাসা করেন, তাহলে বলব, আমি ছেলেটিকে ভালোবাসি। এখন সময় বদলে গিয়েছে। ওরা নিজেরাই নিজেদের জীবনের সিদ্ধান্ত নিক। আমার আশীর্বাদ সবসময় ওদের সঙ্গে আছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget