এক্সপ্লোর

KL Rahul Athiya Shetty Wedding: রাহুল-আথিয়ার বিয়ে প্রসঙ্গে এ কী বললেন সুনীল শেট্টি! অবাক নেট দুনিয়া

বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটার ও লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) ও বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)।

মুম্বই: বলিউডের সঙ্গে ক্রিকেটের যোগ দীর্ঘদিনের। একাধিক উদাহরণ রয়েছে, যেখানে বলিউড তারকাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে ক্রিকেটারদের। তা মনসুর আলি খান পটৌডী এবং শর্মিলা ঠাকুর হন কিংবা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। দুই জগতের তারকাদের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের উদাহরণ খুঁজতে বসলে তা বেশ কিছু পাওয়া যাবে। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটার ও লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) ও বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। যদিও দুই তারকার পক্ষ থেকে অফিশিয়ালি এখন পর্যন্ত কিছু জানান হয়নি। তবে, এবার এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন সুনীল শেট্টি।

রাহুল-আথিয়ার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সুনীল শেট্টি-

সুনীল পুত্র অহন শেট্টির ডেবিউ ছবি 'তড়প'-এর প্রিমিয়রে দেখা গিয়েছিল কে এল রাহুলকে। আথিয়া এবং গোটা শেট্টি পরিবারের সঙ্গে ক্যামেরায় পোজ দেন তিনি। ফলে, স্বাভাবিকভাবেই বোঝা যায়, প্রেমিকার পরিবারের সঙ্গেও যথেষ্ট মধুর সম্পর্ক তাঁর। পাশাপাশি নানা সময়ে তাঁর অসাধারণ পারফরম্যান্সে গলা ফাটাতে দেখা গিয়েছে সুনীল শেট্টিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি (Suniel Shetty) মত প্রকাশ করলেন রাহুল ও আথিয়ার বিয়ের প্রসঙ্গে। তিনি জানান যে তিনি কে এল রাহুলকে যথেষ্ট পছন্দ করেন। ভালোবাসেন। তবে, বিয়ের সিদ্ধান্ত নিতে হবে রাহুল এবং আথিয়াকেই। সন্তানদের বিয়ের সিদ্ধান্ত তিনি তাঁদের উপরই ছেড়ে দিয়েছেন। 

আরও পড়ুন - Varun Dhawan: 'বিয়ের পর সব বদলে যায়...' কেন এমন বললেন বরুণ?

সুনীল শেট্টি বলেন, 'ওরা কি করতে চায়, তার সিদ্ধান্ত ওদেরকেই নিতে হবে। কারণ, বর্তমান যুগ অনেক বদলে গিয়েছে। আমার পুত্র এবং কন্যা দুজনেই দায়িত্ববান। আমি চাইব, জীবনের সিদ্ধান্ত ওরা নিজেরাই নিক। আমার আশীর্বাদ সবসময় ওদের সঙ্গে রয়েছে।'

প্রসঙ্গত, এর আগে এই প্রসঙ্গে নিজের মতামত দেন আথিয়া শেট্টি। অভিনেত্রী বলেন, 'আমি এই ধরনের কোনও প্রশ্নের উত্তর দেব না। এই সব বিষয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। এখন আমার এসব শুনলে হাসি পায়। মানুষ যা ভাবতে চায় ভাবতে পারে।' প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাহুল - আথিয়ার বিয়ের গুঞ্জনকে কার্যত নস্যাৎ করে দেন অভিনেত্রী ভাই আহান শেট্টি। জানান, এখনও পর্যন্ত এমন কিছুর প্রস্তুতি চলছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget