এক্সপ্লোর

Suniel Shetty: প্রথমবার কে এল রাহুলের সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্ত কেমন ছিল? স্মৃতিচারণা সুনীল শেট্টির

Bollywood Celebrity Updates: তিনি তখন মেয়ের সঙ্গে রাহুলের সম্পর্কের কথাও জানতেনই না। পরে আবিষ্কার করেন যে, রাহুল এবং আথিয়া ইতিমধ্যেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। 

মুম্বই: গত ২৩ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul) এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। সম্প্রতি এক সাক্ষাতকারে সুনীল শেট্টি (Suniel Shetty) জানালেন, তাঁর সঙ্গে রাহুলের প্রথম দেখা হওয়ার দিনের কথা। অভিনেতা জানাচ্ছেন, জামাইয়ের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল ২০১৯ সালে বিমানবন্দরে। তিনি তখন মেয়ের সঙ্গে রাহুলের সম্পর্কের কথাও জানতেনই না। পরে আবিষ্কার করেন যে, রাহুল এবং আথিয়া ইতিমধ্যেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। 

রাহুল প্রসঙ্গে সুনীল শেট্টি-

সম্প্রতি এক সাক্ষাতকারে সুনীল শেট্টি বলেন, 'আমার সঙ্গে রাহুলের প্রথম দেখা হয়েছিল বিমানবন্দরে। ও ম্যাঙ্গালোরের ছেলে হওয়ায় আমার খুব ভালো লেগেছিল। আমি ওর একজন অনুরাগী ছিলাম। আর ও যে জীবনে এত উন্নতি করেছে, তা দেখে খুব খুশি ছিলাম। এরপর বাড়ি ফিরে যখন আথিয়া এবং আমার স্ত্রীকে ওর সম্পর্কে বলি, ওরা তেমন কোনও প্রতিক্রিয়া দেয়নি, বিশেষ কিছুই বলেনি। শুধু একে অপরের দিকে তাকাচ্ছিল। এরপর আমার স্ত্রী এসে বলে যে, রাহুল এবং আথিয়ার মধ্যে কথাবার্তা আছে।'

সুনীল শেট্টি আরও বলছেন, 'আমি তা জেনে খুবই অবাক হয়েছিলাম যে, আথিয়া আমাকে ওর সম্পর্কে আগে কিছু জানায়নি বলে। আমি সবসময়ই দক্ষিণ ভারতের কোনও ছেলের সঙ্গে দেখা হলে এসে ওকে বলতাম। রাহুলের বাড়ি ম্যাঙ্গালোরে। আমার জন্মভূমির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। তাই এটা আমার কাছে অত্যন্ত ভালোলাগার বিষয় ছিল।'

আরও পড়ুন - Uorfi Javed: 'আমি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি'

প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের কেরিয়ার প্রসঙ্গে কথা বলেন সুনীল শেট্টি। বলেন, 'আমি মার্শাল আর্টস শিখতে শুরু করি। আর এটাই আমাকে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে সাহায্য করেছে। হিন্দি ছবিতে অ্যাকশন হিরো হিসেবে কাজ পেতে সুযোগ করে দিয়েছে। এরপর মার্শাল আর্টস, বক্সিংস এস্কেপ বক্সিং, জিউ জিতসু ও আরও নানা কিছু শিখেছি।' সম্প্রতি একটি এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) সিরিজ সঞ্চালনা করতে চলেছেন সুনীল শেট্টি। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'যখন আপনি মিক্সড মার্শাল আর্টস বা এমএমএ-র সম্পর্কে কথা বলবেন, তখন আপনার সামনে অনেকগুলো ধরন আসবে। সমস্ত ফর্ম্যাটের মধ্যে থেকে বেছে নিতে হবে কোনটা বেশি ভালো। আর তাই আমি সবসময় কুস্তির জন্য গলা ফাটাই।'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget