এক্সপ্লোর

Sunny Deol: 'কিছু বিষয় আমার মোটেও ভালো লাগেনি...', 'অ্যানিম্যাল' নিয়ে কেন এমন বললেন সানি দেওল?

Sunny Deol on 'Animal': সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'অ্যানিম্যাল' ছবিটি দেখার অভিজ্ঞতা জানান অভিনেতা সানি দেওল (Sunny Deol)। ছবিতে তার ভাই ববির অভিনয়ের প্রশংসাও করেন তিনি। ছবিটি কি আদৌ ভালো লাগেনি তাঁর?

কলকাতা : এ বছরের অন্যতম সুপারহিট ছবি 'অ্যানিম্যাল' (Animal) নিয়ে চর্চার তুঙ্গে কেবল রণবীর কাপুর, সঙ্গে রয়েছেন ববি দেওলও। 'কবীর সিং'য়ের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি ঘিরে বিতর্ক, জলঘোলা কম হচ্ছে না। আর তা ছবির জনপ্রিয়তাকে একটুকুও প্রভাবিত করতে পারেনি, সে কথা বক্স অফিসের হিসেব দেখলে বোঝাই যাচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'অ্যানিম্যাল' ছবিটি দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা সানি দেওল (Sunny Deol)। ছবিতে তাঁর ভাই ববির অভিনয়ের প্রশংসাও করেন তিনি।

সানি জানান, 'আমি 'অ্যানিম্যাল' দেখেছি। ববির জন্য আমি সত্যিই খুশি। ছবিটি আদপেই খুবই চমৎকার। তবে এমন কিছু কিছু বিষয় আছে ছবিতে যা আমার মোটেও ভালো লাগেনি। বলা ভালো এই বিষয়গুলো কোনও ছবিতেই আমার ভালো লাগে না। আমার নিজের ছবিতেও না। একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি আমার ভালো মন্দের বিচার করার ক্ষমতা এবং স্বাধীনতা রয়েছে। যদিও ছবির গান, আবহ খুবই ভালো। ববি বরাবর ববি থাকলেও এখন সে তো লর্ড ববি।' ববির (Bobby Deol) কথা বলতে বলতেই হেসে ওঠেন 'গদর ২' খ্যাত অভিনেতা। ববি দেওল এই ছবিতে আব্রার হকের ভূমিকায় অভিনয় করেছেন এবং তার সেই অভিনয়, 'জামাল কদু' গানে তার অসামান্য এন্ট্রি নিয়ে দেশজুড়ে চর্চা চলছে। তারই মাঝে নিজের ভাইয়ের প্রশংসা করলেন সানি। 'অ্যানিম্যাল' নিয়ে নিজের ভালো লাগা, খারাপ লাগার কথাও ভাগ করে নিলেন।

১ ডিসেম্বর মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি 'অ্যানিম্যাল' (Animal)। মুক্তি পাওয়ার পর থেকেই ছবি ঘিরে বিতর্কের শেষ নেই। বিশেষ করে নারী চরিত্রগুলিকে যেভাবে তুলে ধরেছেন সন্দীপ, সেই নিয়ে আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। ছবিতে বৈবাহিক ধর্ষণের দৃশ্য নিয়েও আপত্তি উঠেছে। সেই প্রসঙ্গে ববি জানিয়েছেন, চরিত্রটিকে সম্পূর্ণ ভাবে মেলে ধরার জন্যই ছবিতে ওই দৃশ্যটির প্রয়োজন ছিল। সামাজিক ঘটনাবলীই ছবিতে তুলে ধরা হয়। ছবির পরিচালক বা অভিনেতারা বিষয়টিকে মোটেই সমর্থন করেন না।

'অ্যানিম্যাল' ছবিতে খলনায়কের ভূমিকায় রয়েছেন ববি। রণবীর (Ranbir Kapoor) এবং ববি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কপূর, রশ্মিকা মন্দানা, প্রেম চোপড়া, সুরেশ ওবেরয়, তৃপ্তি দিমরি। বক্সঅফিসে এখনও পর্যন্ত প্রায় ৭০০ কোটির ব্যবসা করেছে ছবিটি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget