এক্সপ্লোর

দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয়ের জন্য অনুষ্কা শেট্টির চেয়ে বেশি পারিশ্রমিক দাবি সানি লিওনের

মুম্বই: দক্ষিণ ভারতের একটি ছবিতে অভিনয় করার জন্য ৩.২৫ কোটি টাকা পারিশ্রমিক দাবি করলেন সানি লিওন। এ বছরের অন্যতম সফল ছবি বাহুলবলীতে দেবসেনার চরিত্রে অভিনয় করা অনুষ্কা শেট্টিও এত টাকা পাননি। তিনি বাহুবলী এক ও দুইয়ে অভিনয় করার জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কর বাদ দিয়ে সমপরিমাণ টাকাই পাবেন সানি। কিন্তু কর সহ তাঁর মোট পারিশ্রমিক অনুষ্কার চেয়ে অনেক বেশি। বলিউডে পা রাখার পর থেকেই প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন সানি। তিনি এই জনপ্রিয়তার সুযোগ নিয়েই বিপুল পারিশ্রমিক চাইছেন বলে মনে করছেন প্রযোজকরা। তাঁরা অবশ্য সানির এই দাবি মেনে নিচ্ছেন। তবে ছবি তৈরির বিপুল খরচ সামাল দেওয়ার জন্য তাঁরা চারটি ভাষায় ছবি বানানোর পরিকল্পনা করেছেন। তেলুগু, তামিল, মালয়লম ছাড়াও হিন্দিতে হবে এই ছবি। দক্ষিণ ভারতে সানির যা জনপ্রিয়তা, তাতে ছবি তৈরির খরচ উঠে আসবে বলে আশাবাদী প্রযোজকরা। আসন্ন এই ছবিটির নাম এখনও ঠিক হয়নি। পরিচালক বদিবুদায়ন বলেছেন, ফেব্রুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে। অষ্টাদশ শতকের এক রানির চরিত্রে অভিনয় করবেন সানি। এর জন্য তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তলোরায় চালানো, ঘোড়ায় চড়া শিখছেন সানি। এর আগে তামিল, তেলুগু, কন্নঢ় ছবিতে বিশেষ ভূমিকায় দেখা গেলেও, এই প্রথম দক্ষিণ ভারতীয় ছবিতে নায়িকা হবেন তিনি। অষ্টাদশ শতকের এই রানি জনপ্রিয়তায় দেবসেনাকে ছাপিয়ে যেতে পারেন কি না, সেটা দেখার অপেক্ষায় দর্শকরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bikram Chatterjee: সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
Oscars 2026: অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
Shreya Ghoshal: অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?
অরিজিতের সিদ্ধান্তকে বাহবা দিয়েছিলেন, এবার একই পথে হাঁটছেন শ্রেয়া ঘোষালও?
Nick-Priyanka: অস্কারের রেড কার্পেটে পা রাখার আগেই বিপত্তি, বেসামাল নিক-প্রিয়ঙ্কার গাড়ি! দুর্ঘটনা এড়াতে..
অস্কারের রেড কার্পেটে পা রাখার আগেই বিপত্তি, বেসামাল নিক-প্রিয়ঙ্কার গাড়ি! দুর্ঘটনা এড়াতে..

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget