এক্সপ্লোর

অহংকার নেই, প্রয়োজনে শ্যুটিং সেটে চা দিতেও পারি: সানি লিওন

স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ছবি প্রযোজনা করছেন ৩৮ বছরের সানি।

নয়াদিল্লি: নীল ছবির নায়িকা। সেখান থেকে ভারতের এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হওয়া এবং সেখান থেকে পরিচালক মহেশ ভট্টের হাত ধরে বলিউডে পা। এরপর একের পর এক ছবিতে সুযোগ পাওয়া এবং বাজার সফল হওয়া। ডাক পান শাহরুখ খানের সঙ্গে কাজ করারও। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ২০টি ছবি।  অন্যদিকে একাধিক পণ্যের বিজ্ঞাপনেও সানি লিওন হয়ে উঠেছেন অবিসংবাদিত তারকা। এরই মধ্যে এবার প্রযোজনায় নামলেন রূপোলি পর্দার এই উজ্জ্বল তারকা।

স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ছবি প্রযোজনা করছেন ৩৮ বছরের সানি।আর এই কাজে যে তিনি মাটিতে পা রেখেই চলবেন, তা পরিষ্কার করে দিলেন তিনি। কোনও অহংবোধ নিয়ে প্রযোজনা করবেন না সানি। বরং প্রয়োজনে শ্যুটিং সেটে চা দেওয়ার কাজ করতে হলেও কোনও রকম সঙ্কোচ  করবেন না তিনি।

সলমন খান, শাহরুখ খান, আমির খানের মতো তারকারা বড় বাজেটের ছবি করেন। তাঁদের সঙ্গে প্রতিযোগিতা কঠিন। তবে প্রযোজনার চড়াই উতরাই নিজের মতো করে চেখে নিতে চান সানি। তাঁর প্রযোজনায় একটি ছবির কাজ চলছে। কাল্পনিক ওই ‘সাইকোলজিকাল থ্রিলার’ চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। আগামীতে একটি ‘অ্যাকশন’ এবং আরও একটি ‘ড্রামা’ নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন বলিউডের এই নতুন প্রযোজক।

সানির বক্তব্য, “মুনাফার দিকেই আমাদের বিশেষ নজর থাকে। আমার কাছে এই কাজটা সত্যিই উৎসাহের, কারণ আমি জানি কোথায় কোন কাজে কাকে প্রয়োজন এবং সেই মতো তাদের নিয়োগ করতে হবে। আমার কোনও অহংকার নেই। শ্যুটিং সেটে চা দিতে হলে আমি কোনও দ্বিধা করব না। যতক্ষণ না কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি সব মানুষকে একই চোখে দেখি। প্রযোজনা এবং শ্যুটিং চমৎকার অভিজ্ঞতা দেবে।”

 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget