এক্সপ্লোর

Super Singer: কেউ সাধু, কেউ পাঞ্জাবি, ছদ্মবেশে কলকাতার রাস্তায় গানের মঞ্চের প্রতিযোগীরা!

কেউ সাধু, কেউ পাঞ্জাবী আবার কেউ চশমা পরা ছাত্রী, ছদ্মবেশে রাস্তায় 'সুপার সিঙ্গার'-এর শিল্পীরা। ছদ্মবেশে গান শুনিয়ে মন জয় করতে হবে পথচলতি জনতার। এটাই ছিল নতুন চ্যালেঞ্জ।

কলকাতা: কেউ সাধু, কেউ পাঞ্জাবী আবার কেউ চশমা পরা ছাত্রী, ছদ্মবেশে রাস্তায় 'সুপার সিঙ্গার'-এর শিল্পীরা। ছদ্মবেশে গান শুনিয়ে মন জয় করতে হবে পথচলতি জনতার। এটাই ছিল নতুন চ্যালেঞ্জ। রাস্তায় নেমে গান করতে গিয়েই তৈরি হল নতুন গল্প, নতুন আলাপ।

'সুপার সিঙ্গার সিজন ৩' (Super Singer season 3)-র মঞ্চে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলেন প্রতিযোগীরা। তাঁদের সাজিয়ে দেওয়া হল বিভিন্ন রূপে। কেউ সাধু, কেউ পাঞ্জাবী আবার কেউ চশমা পরা ছাত্রী। রাস্তায় নেমে, গান গেয়ে দর্শকদের মন জয় করলেন তাঁরা। তারপর? কুমার গৌরবের গানে আপ্লুত হয়ে তাঁর হাতে টাকা দিয়ে গেলেন পথচলতি মানুষ। সুচিস্মিতার গান শুনে মুগ্ধ ৮ থেকে ৮০। এক বয়স্ক মহিলা তাঁকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। আর সৌমীর গানে মুগ্ধ হয়ে তার সাথে চকোলেট ভাগ করে নিল এক শিশু। সুপার সিঙ্গারের মঞ্চে এসে সেইসব অনবদ্য অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন শিল্পীরা। বিচারক কুমার শানু, কৌশিকী চক্রবর্তী, সোনু নিগম থেকে সঞ্চালক যীশু, আবেগে ভাসলেন সবাই। 

'মালা সিনহা এসে অপেক্ষা করছিলেন, ভয়ে মেকআপ করে দিইনি, আফশোস হয়'

সঙ্গীতের রিয়্যালিটি শো 'সুপার সিঙ্গার'-এর এই সিজনে বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন কুমার শানু (Kumar Shanu), কৌশিকী চক্রবর্তী(Kaushiki Chakraborty) ও সোনু নিগম (Sonu Nigam)। সঞ্চালকের ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jissue Sengupta)। বিচারকের আসনে বসেই আশা ভোঁসলের সঙ্গে কাটানো এক মুহূর্তের কথা ভাগ করে নিলেন কুমার শানু। বললেন, 'খুব বেশি হলে ৫-৬ বছর আগের কথা। আমার আর আশাজীর স্টেস পারফরম্যান্স করার কথা একটি অনুষ্ঠানে। আশাজী মঞ্চে ওঠার আগে আমি অভিবাদন জানাতে ওনার দিকে হাত বাড়ালাম। আশাজীর হাত ধরে দেখি বরফের মতো ঠাণ্ডা। আমি প্রশ্ন করলাম, আপনার হাত এত ঠাণ্ডা কেন আশাজী? উনি বললেন, 'মঞ্চে ওঠার আগে ভয় করে।' আমি অবাক হয়ে বললাম গান গাইতে মঞ্চে যেতে এখনও আপনার ভয় করে! উনি বললেন, 'যতদিন ভয় করবে, যতদিন হাত ঠাণ্ডা হবে, ততদিন আমি সঙ্গীতশিল্পী থাকব। যেদিন হাত ঠাণ্ডা হবে না, ভয় করবে না, সেদিন থেকে আমি আর শিল্পী থাকব না।'

মঞ্চে উপস্থিত সবাই অবাক সেই গল্প শুনে, বাকরুদ্ধ যীশুও। কুমার শানু বললেন, 'সুতরাং, ভয় পাওয়া জরুরি'। হাততালিতে ফেটে পড়ল মঞ্চ।

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget