এক্সপ্লোর

টাকাপয়সার কথা ভাবত না, কোটি টাকার চেক ফেরাতে দেখেছি ওকে, সুশান্তকে নিয়ে আবেগমথিত পোস্ট বান্ধবী রোহিনী আয়ারের

প্রয়াত অভিনেতার বন্ধু রোহিনী আয়ার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ওকে নিয়ে খবর দেখার জন্য সোস্যাল মিডিয়ায় চোখ পড়লেই দেখি, শুধুই গল্প ফাঁদা হচ্ছে।

কলকাতা: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর শোকে মুহ্যমান তাঁর ভক্তকূল সহ নানা মহল। কেন তিনি মাত্র ৩৪ বছর বয়সেই অনেক অসম্পূর্ণ স্বপ্ন পিছনে ফেলে পৃথিবীকে বিদায় জানালেন, তা নিয়ে জল্পনার মধ্যেই তিনি স্বজনপোষণের বলি হয়েছেন বলে দাবি করেছেন অনেকে। তাঁরা নিশানা করেছেন বলিউডের কিছু প্রতিষ্ঠিত স্টার, পরিচালককে। বলিউডের প্রভাবশালী ফিল্মি পরিবারের ব্যাকগ্রাউন্ড না থাকায় তাঁকে অনেক ছবি থেকে বাদ দেওয়ার অভিযোগও উঠেছে। এই প্রেক্ষাপটেই প্রয়াত অভিনেতার বন্ধু রোহিনী আয়ার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ওকে নিয়ে খবর দেখার জন্য সোস্যাল মিডিয়ায় চোখ পড়লেই দেখি, শুধুই গল্প ফাঁদা হচ্ছে। ওর টাকাপয়সা নিয়ে মাথাব্যথা ছিল না কখনও। কোটি কোটি টাকার পেচেক ফিরিয়ে দিতে দেখেছি ওকে! গডফাদার,বড় অঙ্কের ফিল্মের মতো যা কিছু প্রথামাফিক, একপেশে, হেলায় তাকে খারিজ করত ও। সুশান্তকে নিয়ে সোস্যাল মিডিয়ায় লেখালেখি করছেন। তাঁদের কটাক্ষ করে রোহিনী লিখেছেন, নিজেদের এজেন্ডা পূরণে লোকে ওকে নিয়ে গপ্পো লিখছে দেখে হতবাক। বাস্তব এটাই, সুশান্ত নকল লোকজনকে কেয়ারই করত না। রোহিনী শুরু করেছেন এই বলে যে, দুমিনিটের খ্যাতির জন্য অধীর, এমন প্রত্যেকে ওর জীবন নিয়ে মতামত দিচ্ছেন। প্রথমত, ও আপনাদের খ্যাতি, মতামতের থোড়াই কেয়ার করত। যারা ওর সঙ্গে যোগাযোগ ছিল না বলে আক্ষেপ করে পোস্ট করতে ব্যস্ত, তাদের নিয়ে মাথাই ঘামাত না ও। আসলে ওরও সম্পর্ক রাখা নিয়ে কোনও চিন্তাই ছিল না। নকল বন্ধুবান্ধব, ফোন কল, ক্ষুদ্র আলোচনাকে ঘেন্না করত ও। আপনারা ওকে বাতিল করেননি, আপনাদের পার্টি, লবিকে প্রত্যাখ্যান করেছে ও-ই। ওর কোনও শিবিরে থাকার প্রয়োজন হয়নি, নিজের সাম্রাজ্যই ছিল ওর। একজন যোদ্ধা ছিল, নিজের জায়গা তৈরি করেছিল। সুশান্ত কখনও কোনও বৃত্তের লোক হওয়া বা ১০০ কোটির ক্লাবের একজন হওয়ার কথা ভাবেননি, বহিরাগত ছিলেন বলে জানিয়েছেন রোহিনী। লিখেছেন, এসবের ঊর্ধ্বে ছিল ও। পুরস্কার নিয়ে কখনও মাথাই ঘামাত না ও। একবার একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে বেরিয়ে এসেছিল স্রেফ বিরক্তিকর লেগেছিল বলে। এমনকী এটা হয়েছিল ওকে সেরা অভিনেতার পুরস্কার ঘোষণার আগে। আসলে একটা ট্রফি ওকে আকৃষ্ট করতে পারত না, তার চেয়ে বেশি আকর্ষণীয় কিছু দরকার হত। ওর ভিতরে ছিল প্রকৃতির শক্তি। ওর প্রাপ্তি ছিল বহুমুখী। ও ছিল কোয়ান্টাম ফিজিক্সের মতোই সহজ, এক বেখাপ্পা জিনিয়াস। সাত্রঁ, নিত্সে পড়ত, জ্য়োতির্বিদ্য়া, বৈরাগ্য় নিয়ে স্টাডি করত, কবিতা লিখত, গিটার বাজাত, ডান, বা-দুটো হাতেই লিখত। এই বিশ্ব, গ্রহকে বাঁচানো, মঙ্গলে যাওয়ার কথা কল্পনা করত। অনেক দানধ্য়ান করেছে, আপনাদের ভাবনার অতীত, এমন বৈজ্ঞানিক প্রজেক্ট, উদ্ভাবনী কাজে পয়সা দিত। সুতরাং ওকে বোঝানোর চেষ্টা করবেন না বা শুধু নিজেদের এজেন্ডার স্বার্থে ওকে ছোট করবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget