এক্সপ্লোর

কোনওদিনই রিয়াকে বলিনি সুশান্তকে ছাড়তে, মুম্বই পুলিশকে জানালেন মহেশ ভট্ট

মহেশ ভট্ট  বলেন, 'আমি কোনওদিনই স্বজনপোষণকে সমর্থন করি না। আমি অনেক নবাগতকে তাঁদের জীবনের প্রথম সুযোগ দিয়েছি।'

মুম্বই:সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় পরিচালক-প্রযোজক মহেশ ভাটের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ। সূত্রের খবর, বয়ানে বর্ষীয়ান পরিচালক দাবি করেছেন, সুশান্তর সঙ্গে তাঁর দু’বার দেখা হয়েছিল। কিন্তু, তিনি কোনওদিনই সুশান্তের সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে কিছু বলেননি। মহেশ ভট্ট  বলেন, 'আমি কোনওদিনই স্বজনপোষণকে সমর্থন করি না। আমি অনেক নবাগতকে তাঁদের জীবনের প্রথম সুযোগ দিয়েছি। আমার সুশান্তর সঙ্গে ব্যক্তিগতভাবে দু’বার দেখা হয়েছিল। একবার ২০১৮ সালে আমার বইয়ের বিষয়ে, আরেকবার ২০২০ সালে। ' সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে সান্তাক্রুজ পুলিশ থানায় রেকর্ড করা বয়ানে এমনটাই জানালেন পরিচালক মহেশ ভট্ট। সুশান্তের মৃতদেহ উদ্ধারের পরে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের রোষ আছড়ে পড়ে মহেশ ভট্টর, কর্ণ জোহর সহ বলিউডের হেভিওয়েট ব্যক্তিত্বদের দিকে। সুশান্তের ঘনিষ্ঠ বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভট্টের পুরনো ছবি সামনে আসে। মহেশের দাবি, 'আমি কোনওদিনই রিয়াকে বলিনি সুশান্তকে ছাড়তে। এ নিয়ে যে কথা রটছে, তা ভিত্তিহীন।' সোমবার ভট্টের সঙ্গে পুলিশের কথা হয়। সেদিন সকালে তিনি লেখেন, 'মানুষ চোখের পলকের জন্য এখানে আসে। মৃত্যু আসলে সব গৌরব মুহূর্তে বিলুপ্ত হয়। মরণশীলতাকে মেনে নিতে হবে।' মঙ্গলবার সকালে মহেশ ট্যুইট করেন, 'অনেকটা পথ হেঁটে এখানে পৌঁছেছি। কোথায় পৌঁছেছি জানি না।' সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরই কঙ্গনা রানাউত, শেখর কাপূর, রসুল পুকুট্টির মতো অনেকেই বলিউডে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন! এমন অভিযোগও উঠছে, এই স্বজনপোষণের জেরেই ছ’মাসের মধ্যে সাতটি ছবি হাত থেকে বেরিয়ে গিয়েছিল সুশান্তের। ভট্ট, জোহর, যশরাজ— কোনও প্রযোজনা সংস্থাই নাকি সুশান্তকে পাত্তা দিচ্ছিল না। সূত্রের খবর, এ প্রসঙ্গে সোমবার পুলিশের কাছে মহেশ ভট্ট বলেন, 'সুশান্তকে কোনওদিনই ‘সড়ক ২’তে লিড রোলে ভাবা হয়নি। বরং সুশান্তই মহেশ ভট্টের ছবিতে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণে সুশান্তকে কাস্ট করা সম্ভব হয়নি।' 'সড়ক-২' ছবির মধ্যে দিয়ে প্রায় ২১ বছর বাদে পরিচালনায় ফিরেছেন মহেশ ভট্ট! ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মেয়ে আলিয়া ও আদিত্য রায় কাপূর। আছেন বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্তও। সুশান্ত রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়া,  সঞ্জয় লীলা বনশালীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরিচালক প্রয়োজক কর্ণ জোহরের বয়ানও রেকর্ড করা হবে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget