এক্সপ্লোর

সুশান্ত মামলার সিবিআই তদন্ত চেয়ে স্বামীর চিঠির প্রাপ্তিস্বীকার পিএমও-র

স্বামী তাঁর চিঠিতে দাবি করেন, বেশ কয়েকটি সূত্রে তিনি জেনেছেন, ফিল্ম দুনিয়ার প্রভাবশালী কিছু রাঘববোয়াল সুশান্তের আত্মহত্য়া মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার কারণ খুঁজে বের করতে বিজেপির রাজ্যসভা সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুব্রহ্মণ্য়ম স্বামী সিবিআই তদন্ত চেয়ে যে চিঠি দিয়েছেন, তার প্রাপ্তি স্বীকার করেছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। মুম্বই পুলিশ ইতিমধ্য়ে তদন্তে নেমে জানার চেষ্টা করছে কোনও পরিস্থিতির চাপে জনপ্রিয় বলিউড অভিনেতা চরম পদক্ষেপ করেছিলেন কিনা। এখনও পর্যন্ত তারা প্রায় ৪০জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার প্রক্রিয়া চালাচ্ছে। তার মধ্যেই নানা মহল থেকে সিবিআই তদন্তের দাবি উঠছে। শীর্ষ বিজেপি নেতা স্বামীও দাবির সমর্থনে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন করেছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দায়িত্ব দেওয়া হোক। প্রধানমন্ত্রী তার প্রাপ্তি স্বীকার করেছেন। স্বামী পিএমও-র চিঠির প্রতিলিপি শেয়ার করে করা ট্য়ুইট রিট্যুইট করেছেন। পিএমও-র চিঠিতে বলা হয়েছে, আপনার ২০২০-র ১৫ জুলাইয়ের চিঠিটি পেয়েছি। প্রসঙ্গত, সুশান্তের আত্মহত্যা বলিউডের অন্দর সম্পর্কে অভিযোগের প্য়ান্ডোরার বাক্স খুলে দিয়েছে। সুশান্তর জীবন সম্পর্কে যেমন বহু তথ্য সামনে এসেছে, তেমনই হিন্দি ছবির দুনিয়ায় স্বজনপোষণ, তারকা পরিবারের ছেলেমেয়েদের প্রতি পক্ষপাতিত্ব, নামী পরিবারের তকমা না থাকা কলাকুশলীদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠেছে। স্বামী তাঁর চিঠিতে দাবি করেন, বেশ কয়েকটি সূত্রে তিনি জেনেছেন, ফিল্ম দুনিয়ার প্রভাবশালী কিছু রাঘববোয়াল সুশান্তের আত্মহত্য়া মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি লেখেন, মুম্বইয়ে আমার সূত্রের মাধ্য়মে জেনেছি, বলিউডের ফিল্মি দুনিয়ায় একাধিক বড় মানুষজন, যাঁদের সঙ্গে দুবাইয়ের ডনদের যোগসাজশও আছে, নিশ্চিত করতে চাইছেন যে, পুলিশ এমনভাবে তদন্ত করুক যাতে রাজপুতের মৃত্যুর পিছনে স্বেচ্ছায় আত্মহত্যাকেই কারণ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়। তিনি ‘ভারত সরকারের প্রধান’কেও আবেদন করেন যাতে এই মামলায় সিবিআই তদন্তে রাজি হতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে তিনি পরামর্শ দেন। পাশাপাশি সাংসদদেরও এই মামলায় সিবিআই তদন্তের দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার আবেদন করেন তিনি।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget