এক্সপ্লোর

Sushmita Sen on social media: 'মুক্ত জীবনের অপর নাম সুস্মিতা সেন', নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট দেখে মন্তব্য নেটিজেনদের

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এমন বেশ কিছু ছবি এবং ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী, যা দেখে নেট নাগরিকরা তো বটেই, মন ভালো করা কমেন্টে ভরিয়ে দিয়েছেন সেলেবরাও।

মুম্বই : সুস্মিতা সেন। নামটা বললেই সঙ্গে সঙ্গে বেশ কিছু বিশেষণ আপনার মনে ভেসে উঠবে। বলিউডের জনপ্রিয় নায়িকা। দুর্দান্ত অভিনেত্রী। মিস ইউনিভার্স। সিঙ্গল মাদার। এবং আরও বেশ কিছু। আরও একটা বিশেষণ তাঁর নামের পাশে না জুড়লে বাকি থেকে যাবে। তা হল, 'মুক্ত আত্মা'। হ্যাঁ, এমনটাই মতামত তাঁর ভক্তদের থেকে সমস্ত নেটাগরিকদের। জীবনটাকে নিজের মতো করে বাঁচতে জানেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। তিনি যে তাঁর মনের কথা কতটা শুনে চলেন, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই আন্দাজ করা যায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এমন বেশ কিছু ছবি এবং ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী, যা দেখে নেটাগরিকদের তো বটেই, মন ভালো করা কমেন্টে ভরিয়ে দিয়েছেন সেলেবরাও।

সম্প্রতি সুস্মিতা সেনের ইনস্টাগ্রামে ঢুঁ মারলে আপনি দেখতে পাবেন কালো পোশাকে প্রকৃতির সৌন্দর্যকে মন ভরে অনুভব করছেন তিনি। যা দেখে এক ভক্ত কমেন্ট করেছেন যে, 'আপনি সত্যিই আমাদের কাছে অনুপ্রেরণা। আপনাকে দেখে শেখা যায় কীভাবে পজেটিভ থাকতে হয়।' আর এক ভক্ত কমেন্ট করেছেন যে, 'মুক্ত জীবনের অপর নাম সুস্মিতা সেন। আপনাকে মুক্ত আত্মাও বলা যায়।' কিছুদিন আগেই ছিল পিতৃদিবস। সেদিনও বাবাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, 'দয়ালু, অত্যন্ত ভালোবাসার মানুষ এবং আমাদের জীবনের স্বর্গীয় উপহার'। তারই সঙ্গে পিতৃদিবসের মতো বিশেষ দিনে সমস্ত বাবাদের ধন্যবাদ জানাতে ভোলেননি কিন্তু তিনি।

প্রসঙ্গত, সুস্মিতা সেনের জীবন যেন অনেকটা খোলা বইয়ের মতো। দর্শক, অনুরাগী, নেটাগরিকদের থেকে জীবনের কিছুই লুকিয়ে রাখেন না অভিনেত্রী। কীভাবে তিনি তাঁর দুই মেয়ে আলিশা এবং রেনের সঙ্গে সময় কাটান, তাঁর জীবনে প্রেমিক রহমান শলের উপস্থিতি কতটা, সবই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নেন। পাশাপাশি তাঁর এই মুক্ত চিন্তাধারা বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে ভোলেন না প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget