এক্সপ্লোর

Sushmita Sen: তৃতীয় সন্তান দত্তক নিলেন? সত্যিটা জানালেন সুস্মিতা সেন

আগেও দুই সন্তান দত্তক নিয়েছেন বলিউড অভিনেত্রী ও প্রাক্তন মিস ইউনিভার্স। বিয়ে না করেও দুই কন্যা সন্তানের মা হয়েছেন। এবার কি তাহলে তৃতীয় সন্তান দত্তক নিলেন? গুজব রটার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

মুম্বই: নেট দুনিয়ায় একটি ছবি ঘুরছিল। যেখানে দেখা যাচ্ছিল মেয়েদের নিয়ে বেড়াতে গিয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। কিন্তু মেয়েদের সঙ্গে সুস্মিতা সেনের সেই ছবিতেই দেখা মেলে হলুদ পোশাক পরা এক খুদের। তখন থেকেই গুঞ্জন রটে, তাহলে কি তৃতীয় সন্তান দত্তক নিলেন অভিনেত্রী? মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। এর আগেও দুই সন্তান দত্তক নিয়েছেন বলিউড অভিনেত্রী ও প্রাক্তন মিস ইউনিভার্স। বিয়ে না করেও দুই কন্যা সন্তানের মা হয়েছেন। এবার কি তাহলে তৃতীয় সন্তান দত্তক নিলেন? গুজব রটার পর অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জানিয়ে দিলেন তাঁর ছবিতে দেখা যাওয়া হলুদ পোশাক পরা খুদের পরিচয়।

এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া খুদের ছবি দিয়ে সুস্মিতা সেন লিখেছেন, 'গুজব স্পষ্ট করে দিচ্ছি। ঈশ্বরের সন্তান আমেডিউসের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হল। সম্প্রতি বেশ কিছু গুজব ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে। ছবিটি তুলেছে শ্রীজয়া (আমেডিউসের মা)।' ছবিতে দেখা যাচ্ছে গাড়ির পার্কিংয়ের জায়গায় গাড়ির বনেটের উপর বসে রয়েছে সেই খুদে। আর তার সঙ্গে হাসিমুখে কথা বলায় ব্যস্ত সুস্মিতা সেন।


Sushmita Sen: তৃতীয় সন্তান দত্তক নিলেন? সত্যিটা জানালেন সুস্মিতা সেন

আরও পড়ুন - Arjun Kapoor Malaika Split: মালাইকার সঙ্গে ব্রেক-আপ? সত্যিটা জানিয়ে বিস্ফোরক অর্জুন

প্রসঙ্গত, সম্প্রতিই প্রেমিক রোহমান শলের সঙ্গে ব্রেক আপ হয়েছে সুস্মিতা সেনের। গত বছরের মাঝামাঝি সময় থেকেই দুজনকে একসঙ্গে কোথায় দেখতে না পাওয়া যাওয়ায় সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা গিয়েছিল। সমস্ত গুজবকে সত্যি প্রমাণ করে সুস্মিতা সেন জানিয়ে দেন যে তাঁর সঙ্গে রোহমান শলের প্রেমের সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেভাবে বন্ধুত্ব দিয়েই সম্পর্ক শুরু হয়েছিল, তা অটুট রয়েছে। পরবর্তীতে সুস্মিতা সেন সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি যখন কোনও সম্পর্কে থাকেন, তা একশো শতাংশ থাকেন। আর যখন কোনও সম্পর্ক শেষ হয়ে যায়, তাও একশো শতাংশই শেষ হওয়া উচিত। কারণ প্রতিটা মানুষেরই নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। আর অনুরাগীরা সকলেই জাননে, নিজের সিদ্ধান্তেই চলতে পছন্দ করেন সুস্মিতা সেন।

সেরা শিরোনাম

Sandipta Sen: মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন
মানুষ আমাকে প্রতিবাদী চরিত্রে দেখতে চায়, নায়কের পিছনে দাঁড়িয়ে কান্নাকাটি করতে পারব না: সন্দীপ্তা সেন
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
Jogen Chowdhury: 'নিজেকে বাড়িতে বন্দি করে ফেলেছিল, ফোন ধরত না..', যোগেন চৌধুরীর প্রয়াণে স্মৃতিচারণা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের
'নিজেকে বাড়িতে বন্দি করে ফেলেছিল, ফোন ধরত না..', যোগেন চৌধুরীর প্রয়াণে স্মৃতিচারণা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের
Jogen Chowdhury: লক্ষ্মীপুজোর দিনই নক্ষত্রপতন, প্রয়াত চিত্রশিল্পী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী
লক্ষ্মীপুজোর দিনই নক্ষত্রপতন, প্রয়াত চিত্রশিল্পী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী

ভিডিও

CM Suvendu Adhikari:
Mangalkote Chaos: গ্রাম দখল করা নিয়ে মঙ্গলকোটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকায় তুমুল উত্তেজনা
Kolkata Medical College: চিকিৎসার 'গাফিলতিতে' নাবালকের মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পরিবারের
Aj Banglay LIVE: চোরবাগান বিপর্যয়ের তদন্তে প্রশ্নে পুলিশের ভূমিকা। CJP-কে আক্রমণে মুখ্য়মন্ত্রী। Chorbagan Incident
Laxmi Puja 2026: পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Embed widget