এক্সপ্লোর

Sushmita Sen: রোহমানের জন্মদিনে সুস্মিতার আদুরে শুভেচ্ছা, ফের একসঙ্গে পথ চলা শুরু?

Sushmita Sen on Rohman Shawl Birthday: এই প্রথম নয়, এর আগে একাধিকবার সুস্মিতার সঙ্গে দেখা গিয়েছে রোহমানকে। অথচ একসময়, এই রোহমানের সঙ্গেই সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা

কলকাতা: দিন শেষে সোশ্যাল মিডিয়ায় একটা আদুরে পোস্ট... আর তাইই যেন ফের উস্কে দিল জল্পনা। সুস্মিতা সেন (Sushmita Sen) ও রোহমান শল (Rohman Shawl)-এর সম্পর্কের সমীকরণ। আজ সুস্মিতার 'প্রাক্তন' প্রেমিক রোহমানের জন্মদিন। আর তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়ে সুস্মিতা যে পোস্ট করলেন, তাতে নেটিজেনদের মনে প্রশ্ন জাগল, রোহমানের সঙ্গে সুস্মিতার সম্পর্ক প্রাক্তন নাকি বর্তমান?

তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার সুস্মিতার সঙ্গে দেখা গিয়েছে রোহমানকে। অথচ একসময়, এই রোহমানের সঙ্গেই সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা। অভিনেত্রী চিরকালই স্পষ্টবক্তা আর তাই, নিজের জীবন নিয়েও খোলামেলা উত্তর দিতে ভালবাসেন তিনি। তাঁকে নিয়ে যাই ঘটনা বা রটনা হোক না কেন.. সুস্মিতা চিরকালই নিজের মতামতটুকু দ্ব্যর্থহীনভাবেই সামনে রাখেন। স্পষ্ট কিন্তু পরিমিত। শান্ত কিন্তু কঠিন। তবে রোহমানের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের কথা জানালেও, তাঁর সঙ্গে সম্পর্ক জোড়া লাগার কথা কখনোই নিজের মুখে স্বীকার করেননি সুস্মিতা। অথচ বারে বারেই একসঙ্গে দেখা গিয়েছে রোহন ও সুস্মিতাকে। 

শুরুটা হয়েছিল সুস্মিতার অসুস্থতার সময় থেকে। সেই সময়ে হাসপাতালে সুস্মিতা পাশে পেয়েছিলেন প্রাক্তন প্রেমিককেই। সেই সময়ে চর্চায় ছিল ললিত মোদির (Lalit Modi)-র সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন। তবে ললিত মোদি সুস্মিতার সঙ্গে ছবি শেয়ার করলেও প্রেমে মোটেই সিলমোহর দেননি সুস্মিতা। বরং তিনি লিখেছিলেন, তাঁর বিয়ে হয়নি মোটেই। এমনকি তিনি কোনও সম্পর্কেও নেই। তবে, এর পরে, বারে বারে এক ফ্রেমে দেখা গিয়েছে রোহমান ও সুস্মিতাকে। 

আজ রোহমানের সঙ্গে জন্মদিনে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। শীতপোশাকে দাঁড়িয়ে সেলফি তুলছেন রোহমান। তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সুস্মিতা। নায়িকা লিখছেন, 'শুভ জন্মদিন বাবুসস রোহমান। খুশি থাকো সবসময়। অনেক ভালবাসা, আদর।'

কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে, ঘটা করে সুস্মিতাকে নিজের জীবনসঙ্গী ঘোষণা করলেও, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে চিরকালই চুপচাপ ছিলেন সুস্মিতা। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র চর্চা কার্যত বন্ধ করতে সুস্মিতা পোস্ট করেন, তিনি কোনও বিবাহ করেননি এমনকি কোনও সম্পর্কেও নেই। পরবর্তীতে একটি সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, 'আমার যদি বিয়ে করার হত, করেই ফেলতাম। আমি কিছু ভাবি না। যা সিদ্ধান্ত নিই, করে ফেলি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

আরও পড়ুন: Neem Phuler Madhu: ছোটপর্দায় জনপ্রিয় তাঁর 'বাবুউউ' ডাক, রাস্তাঘাটে তারই ফল ভোগ করছেন অরিজিতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget