এক্সপ্লোর

সুশান্ত মৃত্যু মামলায় খুনের তত্ত্ব খারিজ এইমস রিপোর্টে, রিয়ার মুক্তি চেয়ে অধীরের পর সরব স্বরাও

মাদক পাচার রোধ আইনের (এনডিপিএস অ্যাক্ট) ২৭ এ ধারায় (বেআইনি পাচার ও অপরাধীদের আশ্রয়) নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া ও তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করে।

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় খুনের তত্ত্ব খারিজ করে প্রয়াত অভিনেতা আত্মহত্যা করেছেন বলে এইমস তাদের রিপোর্টে জানানোর পর রিয়া চক্রবর্তীর মুক্তি চাইলেন স্বরা ভাস্কর। মাদক পাচার রোধ আইনের (এনডিপিএস অ্যাক্ট) ২৭ এ ধারায় (বেআইনি পাচার ও অপরাধীদের আশ্রয়) নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া ও তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করে। প্রয়াত অভিনেতার জন্য মাদক জোগাড় করে দেওয়ার অভিযোগে বাইকুল্লা জেলে প্রায় এক মাস বন্দি রয়েছেন রিয়া। গত রবিবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরিও রিয়ার মুক্তি চেয়ে দাবি করেন, সুশান্ত মৃত্যু মামলা আর কোনও অভিযোগ না এনে, হয়রানি, হেনস্থা না করে তাঁকে ছেড়ে দেওয়া উচিত। বিজেপির সমালোচনা করেন, রিয়ার গ্রেফতারিকেও তাদের প্রোপাগান্ডা বলে অভিযোগ করেন অধীর। তিনি ট্যুইট করেন, সুশান্তজির প্রয়াণে আমরা সকলেই ব্যথিত। কিন্তু সেজন্য এক মহিলাকে অভিযুক্ত হিসাবে মিথ্যা মামলায় জড়িয়ে তাঁকে শ্রদ্ধা জানানো যায় না। আমি আগেই বলেছি, রিয়া চক্রবর্তী একজন নির্দোষ মহিলা। আর কোনও হেনস্থা না করে তাঁকে ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। এইমস-এর ডাক্তারদের টিম সিবিআইকে দেওয়া রিপোর্টে সুশান্তকে হত্যা করা হয়েছে, এই দাবি খারিজ করেছে। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, প্রয়াত অভিনেতা আত্মহত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন নিজেকে। তারপরই পোস্ট করা ট্যুইটে অধীর লেখেন, এখন হয়তো বিজেপির প্রচারযন্ত্র এইমস-এর ফরেনসিক টিমকেও কাঠগড়ায় তুলবে, যাঁরা এই অভিযোগ অসার প্রমাণ করেছেন যে, রিয়া চক্রবর্তী সুশান্তকে খুনের চক্রান্ত করেছিলেন। সুশান্ত মৃত্যু মামলায় এইমসের রিপোর্টের ওপর প্রতিক্রিয়া দিয়ে রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্দে বলেছেন, আমরা রিয়া চক্রবর্তীর তরফে সবসময় বলেছি কোনও অবস্থাতেই সত্যকে বদলানো যায় না। রিয়ার বিরুদ্ধে মিডিয়ার কোনও কোনও মহলের অনুমান, জল্পনা উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য। আমরা শুধুমাত্র দায়বদ্ধ সত্যের প্রতিই। সত্যমেব জয়তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget