এক্সপ্লোর

Swara Bhasker: প্রজাতন্ত্র দিবস নিয়ে পোস্ট করাই 'কাল'? পাকাপাকিভাবে বাতিল স্বরা ভাস্করের এক্স অ্যাকাউন্ট

Swara Bhasker News: ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে ক্ষোভ উগরে দিয়ে স্বরা লিখেছেন, এই দুটি পোস্টের বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছেন, বুঝতে হবে তাঁরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই পোস্টে অভিযোগ করেছেন'

কলকাতা: সমাজমাধ্যমে যথেষ্ট সক্রিয় তিনি। কেবল সিনেমা নয়, বিভিন্ন রাজনৈতিক বিষয়ও তাঁকে হামেশাই নিজের মতামত শেয়ার করে নিতে দেখা যায়। রাজনীতি থেকে শুরু করে সমসাময়িক ঘটনা, প্রত্যেকটা বিষয়েই নিজের মতামত শেয়ার করে নেন তিনি। কিন্তু এবার সেই মতামত প্রকাশের পথেই বাধা। পাকাপাকিভাবে বাতিল হয়ে গেল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)-এর এক্স-হ্যান্ডল (প্রাক্তন ট্যুইটার)। কয়েকদিন আগে তিনি সাধারণতন্ত্র নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে ২টি ছবি ব্যবহার করা হয়েছিল। কপিরাইটের অভিযোগে বাতিল হয়ে গেল স্বরা ভাস্করের এক্স-হ্যান্ডল। সোশ্যাল মিডিয়ায় এদিন একটি লম্বা চওড়া পোস্ট করেছেন সারা। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর পোস্ট করা দুটি ছবির বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ এসেছিল। 

কী লিখেছেন স্বরা? তাঁর কথায়, 'প্রিয় এক্স, দুই ট্যুইট থেকে আমার পোস্ট করা দুটি ছবির বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ আনা হয়েছে। তার ফলেই আপনাদের পক্ষ থেকে আপনারা আমার অ্যাকাউন্টটি পাকাপাকিভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার ছবিকে দেবনাগরী হরফে লেখা ছিল, ‘গান্ধী হম শরমিন্দা হ্যায়, তেরে কাতিল জ়িন্দা হ্যায়’। এটা একটা ভীষণ পরিচিত কোট। এখানে কপিরাইটের প্রশ্ন আসে কী করে! দ্বিতীয় ছবিটি ছিল আমার নিজের মেয়ের। এই ছবিটিকেও ইমেজ ভায়োলেসনের আওতায় আনা হয়েছে। ছবিটিতে আমার মেয়ের মুখ ঢাকা ছিল ইমোজি দিয়ে। ওর হাতে জাতীয় পতাকা ছিল। লেখা ছিল ‘হ্যাপি রিপাবলিক ডে ইন্ডিয়া’। এই ছবি কীভাবে কপিরাইটের আওতায় আসতে পারে!'

ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করে ক্ষোভ উগরে দিয়ে স্বরা লিখেছেন, এই দুটি পোস্টের বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছেন, বুঝতে হবে তাঁরা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই পোস্টে অভিযোগ করেছেন তাঁকে হেনস্থা করার জন্যই। স্বরার আরও দাবি, তাঁকে হেনস্থা করার জন্যই এক্স হ্যান্ডলটি বাতিল করা হয়েছে। স্বরার বাকস্বাধীনতাকে খর্ব করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বরা মনে করেন। তিনি এক্স-কে আবেদন করেছেন, যাতে তাঁদের এই সিদ্ধান্ত খতিয়ে দেখা হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swara Bhasker (@reallyswara)

আরও পড়ুন: Pushpa 2: ওটিটিতে মুক্তি পেল 'পুষ্পা ২', দেখতে হলে খরচ করতে হবে কত টাকা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actor Death: চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
চিকিৎসা করেও হল না শেষরক্ষা, মাত্র ৫৬ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা!
Swarup Biswas: গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
গ্রেফতার স্বরূপ, জেরা করার পরেই, ফেডারেশনের আরও ৪ সদস্য়কে তলব করল পুলিশ!
Dev-Anirban: 'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
'বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না', অনির্বাণকে পাশে নিয়ে, ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দেবের?
Swarup Biswas Arrest: কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!
কার্ডে লেখা 'অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর', কিন্তু কখনও সহকারী পরিচালক হিসেবে কাজই করেননি স্বরূপ বিশ্বাস!

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget