এক্সপ্লোর

New Bengali Serial: শ্বেতা-রণজয়ের নতুন জুটিতে চেনা প্রেমের গল্প, আসছে নতুন ধারাবাহিক

New Bengali Serial: এর আগে বিভিন্ন ধারাবাহিকে মুখ্যচরিত্রে নজর কেড়েছেন শ্বেতা ও রণজয় দুজনেই

কলকাতা: ফের নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattcharyya)। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণু (Ranajoy Bishnu)-কে। ১৮ তারিখ থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে শ্বেতার নাম শ্যামলী। রণজয়ের চরিত্রের নাম অনিকেত মল্লিক। এই গল্পের শ্যামলীর চরিত্র এক মধ্য তিরিশের মহিলা। ভাইদের অপমান ও অত্যাচারে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয় সে। বাড়ি থেকে কলকাতায় চলে আসে শ্যামলী। আর সেখানে এসেই শ্যামলীর দেখা হয় অনিকেতের সঙ্গে। অনিকেত এক ব্যবসায়ী পরিবারের ছেলে। বাড়ির ছোট ছেলে সে। জীবন চালানোর জন্য শ্যামলীকে বাড়ির কাজের মানুষ হিসেবে কাজ দেয় অনিকেত। 

পরবর্তীতে, ঘটনাপ্রবাহে বিয়ে হয় অনিকেত ও শ্যামলীর। কিন্তু এই দুই মানুষের প্রেম বা ভালবাসা কি আদৌ সম্ভব? দুই পৃথিবী থেকে আসা দুই মানুষের সম্পর্ক কেমন হবে... সেই নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প। জি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। এর আগে বিভিন্ন ধারাবাহিকে মুখ্যচরিত্রে নজর কেড়েছেন শ্বেতা ও রণজয় দুজনেই। এই প্রথম জুটি বাঁধছেন তাঁরা। ধারাবাহিকের নাম 'কোন গোপনে মন ভেসেছে' (Kon Gopone Mon Bheseche)।

এর আগে, 'যমুনা ঢাকি' ধারাবাহিকে কাজ করতে গিয়ে শ্বেতার আলাপ হয় অভিনেতা-নৃত্যশিল্পী রুবেল দাসের (Rubel Das)-সঙ্গে। এই ধারাবাহিকে শ্বেতার বিপরীতে অভিনয় করতেই তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। এখন শ্বেতা আর রুবেল প্রেমের সম্পর্কে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের মিষ্টি সম্পর্কের ঝলক।  'প্রজাপতি' ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র সঙ্গে কাজ করেছিলেন শ্বেতা। তবে অভিনেত্রী আবার ফিরেছেন ছোটপর্দায়। এর আগে হানি বাফনার বিপরীতে ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি আর এবার জুটি বাঁধছেন রণজয়ের সঙ্গে। সৃজিত রায় ও স্নেহাশীষ জানার (Srijit Roy and Snehashish Jana)-র পরিচালনায় দেখা যাবে এই ধারাবাহিক.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Sandipta Sen: নতুন বিয়ে, সংসার.... কীভাবে সময় কাটছে সন্দীপ্তার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

                                      

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget