এক্সপ্লোর

Rubel Sweta Marriage: নাচতে নাচতে বিয়ের আসরে এলেন রুবেল, সিঁথিতে সিঁদুর দিতেই শ্বেতার চোখে জল

Sweta Bhattacharyya and Rubel Das: শ্বেতা রুবেলের বিয়েতে উপস্থিত ছিলেন বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দার তারকারা। বৈদিক মতে বিয়ে সেরেছেন তাঁরা

কলকাতা: দীর্ঘ প্রেম, আর সেই প্রেম গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। রবিবার রাতে লাল বেনারসিতে সেজে উঠেছিলেন নায়িকা। সাদা কাজের পাঞ্জাবিতে নায়ক। চার হাত এক হল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya) ও অভিনেতা রুবেল দাস (Rubel Das)-এর। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাঁদের। সেই প্রেম অবশেষে পরিণতি পেল। কেমন ছিল বিয়ের যাবতীয় আয়োজন? 

শ্বেতা রুবেলের বিয়েতে উপস্থিত ছিলেন বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দার তারকারা। বৈদিক মতে বিয়ে সেরেছেন তাঁরা। নন্দিনী ভৌমিকের হাতে বিয়ে হয়েছে শ্বেতা ও রুবেলের। হয়নি কন্যাদান। বিয়ের দিন একেবারেই সাবেকি লাল বেনারসিতে সেজেছিলেন শ্বেতা। সঙ্গে সোনার গয়না। অনেকেই বলছেন, যখন সবাই ঝুঁকছে ভাইরাল সাজের দিকে, তখন শ্বেতার এই সাজ ভীষণ স্নিগ্ধ ছিল। অন্যদিকে, বিয়েবাড়িতে বর আসে একেবারে গানের তালে নাচতে নাচতে। 'চোখ তুলে দেখো না কে এসেছে' গানের তালে নাচতে নাচতেই বিয়ে করতে ঢোকেন রুবেল। আর সেই খবর অন্দরমহলে পৌঁছতেই লজ্জায় লাল শ্বেতা। 

নিজেও অবশ্য বিয়ের মন্ডপে নাচ করতে করতেই আসেন শ্বেতা। নায়ক নায়িকার যেন আনন্দ আর ধরে না। বৈদিক মতে বিয়ে সারা হয়। শ্বেতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন রুবেল। শ্বেতাও রুবেলের কপালে এঁকে দেন সিঁদুরের টিপ। দীর্ঘদিনের স্বপ্নপূরণ যেন। সিঁথিতে সিঁদুর দেওয়ার পরে শ্বেতার চোখে জল। নাগেরবাজার এলাকার একটি প্যালেসে বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও কনের বাড়ির লোকের প্রত্যেকেরই ছিল সাবেকি সাজ। খাওয়া দাওয়ারও ছিল এলাহি আয়োজন।

'যমুনা ঢাকি'-র সেটে আলাপ হয় শ্বেতা ও রুবেলর। সেখান থেকেই তাঁদের প্রেম শুরু। ধারাবাহিকে শ্বেতা ও রুবেলের জুটি খুব পছন্দ ছিল সবার। সেই প্রেম গড়ায় বাস্তবেও। পরে ধারাবাহিকে অন্য নায়ক নায়িকাদের সঙ্গে অভিনয় করলেও শ্বেতা ও রুবেলের জুটি ছিল বরবারই বেশ জনপ্রিয়। রুবেলের বাড়ির প্রত্যেকেই শ্বেতাকে খুব পছন্দ করেন। অবশেষে প্রেম পরিণতি পেয়েছে বাস্তবে। এবার শুরু তাঁদের নতুন জীবনের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

আরও পড়ুন: Rukmini Maitra: শুনতে হয়েছে, পোস্টারে হিরোর মুখ দাও, ছবির নাম বদলাও.. তবেই ব্যবসা করবে

 

সেরা শিরোনাম

Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget