এক্সপ্লোর

Tamannaah Bhatia Relationship: গুজব চলছেই, এরইমধ্য়ে নৈশভোজে একসঙ্গে ক্য়ামেরাবন্দি হলেন বিজয় ভার্মা ও তমন্না ভাটিয়া

Tamannaah Bhatia And Vijay Varma Step Out For Dinner: মুম্বইয়ের রেস্তোরাঁয় আবারও একসঙ্গে দেখা মিলল বিজয় ও তমন্নার।

কলকাতা:  নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। কিন্তু যত্রতত্র তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যায়। কথা হচ্ছে বিজয় ভার্মা ( Vijay Varma) ও তমন্না ভাটিয়ার (Tamannaah Bhatia)। সম্প্রতি তাঁরা আবারও ফ্রেমবন্দি হলেন মুম্বইয়ের একটি রেস্তোরাঁয়। এদিন দুজনকেই দেখা গেল কালো রঙের পোশাকে। আর এরপরই আবারও গুঞ্জন শুরু হয়েছে টিনসেল টাউনে। অনেকেই বলছেন প্রেম করছেন এই ডুয়ো। তবে নিজেদের সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্বের নামই দিয়েছেন বিজয় ও তামান্না।

আরও পড়ুন...

Summer Hair Care Tips: গরমের মরসুমে ঘামের কারণে চুলের চিটচিটে ভাব দূর করবেন কীভাবে?

প্রসঙ্গত, বর্ষবরণে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে দেখা গিয়েছিল দু'জনকে। তার পর থেকেই সরগরম মায়ানগরী। তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) এবং বিজয় বর্মা (Vijay Varma) লিভ ইন-ও করছেন বলে শোনা গিয়েছিল। কিছুদিন আগেই একান্তে নৈশভোজ সেরে বেরনোর সময় পাপারাৎজিদের ক্যামেরা ধরে ফেলেছিল তাঁদের। তবে তাতে বিশেষ অসন্তুষ্ট হতে দেখা যায়নি দু'জনের কাউকেই। বরং হাত নেড়ে অভিবাদন জানিয়েছিলেন সকলকে (Bollywood Updates)। সেদিন, স্টিয়ারিংয়ে ছিলেন খোদ বিজয়। তাঁর ঠিক পাশেই বসেছিলেন তমন্না। গাড়ির দরজা খুলে উঠে পাশাপাশিই বসেন তাঁরা। সঙ্গে অন্য কোনও বন্ধুবান্ধব বা সতীর্থ ছিলেন না।

সোশ্য়াল মিডিয়ায় তমন্না এবং বিজয়ের ডেটনাইটের সেই ভিডিও সামেন আসতেই হইহই পড়ে গিয়েছিল। দু'জনের মধ্যে কিছু একটা চলছে, তা আগেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। 'তারকা যুগল'কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন সকলে। একসঙ্গে মিষ্টি লাগছে দু'জনকে, এমন মন্তব্যও উড়ে আসে। মায়ানগরীর কৃত্রিম দুনিয়ায় তাঁদের যুগলবন্দি অত্যন্ত বাস্তব বলেও মন্তব্য করেন কেউ কেউ।

আরও পড়ুন...Earphones: হেডফোন ব্যবহারের সময় এই বিষয়গুলি নজরে রাখছেন তো?

বর্ষবরণে গোয়ায় একসঙ্গে দু'জনে ছুটি কাটাচ্ছিলেন!

ছবির শ্য়ুটিংয়ে আলাপ তমন্না এবং বিজয়ের। তার পর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে বলে খবর। তবে তাঁদের নিয়ে গুঞ্জন ছড়ায় গোয়া থেকে। বর্ষবরণে সেখানে একসঙ্গে দু'জনে ছুটি কাটাচ্ছিলেন বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে আসে, যেখানে গলা জড়িয়ে পরস্পরকে চুম্বন করতেও দেখা যায় তাঁদের। তার পর রেড কার্পেট থেকে আরও বেশ কয়েক জায়গায় নজর কাড়ে দু'জনের উপস্থিতি। ইঙ্গিতপূর্ণ ভাবে সম্প্রতি 'টমাটর' (টমেটো) তাঁর খুব পছন্দ বলে মন্তব্যও করেন বিজয়। এ বার একসঙ্গে দেখা গেল দু'জনকে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
বিগ বসের এপিসোড এডিট নিয়ে প্রশ্ন তুলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজবীর! দেওয়া হল সতর্কবার্তাও
Srijit on Sabyasachi: সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
সব্যসাচীর অভিনয় দেখে মুগ্ধ সৃজিত মুখোপাধ্যায়, লিখলেন নিজের অনুভূতির কথাও
Sadhak Bamakhyapa: 'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
'তুমি আবার প্রমাণ করে দিলে..', 'সাধক বামাক্ষ্যাপা' দেখে আবেগপ্রবণ প্রসেনজিৎ! কী বললেন?
Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget