এক্সপ্লোর

Tamannaah Bhatia: বিয়ে করছেন তামান্না ভাটিয়া? পরিচয় করালেন হবু ব্যবসায়ী স্বামীর সঙ্গে

Tamannaah Bhatia Marriage Rumours: নিজের বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন 'বাবলি বাউন্সার' অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন তিনি তাঁর 'হবু ব্যবসায়ী স্বামী'র ছবিও পোস্ট করেছেন।

মুম্বই: বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়ায় গুঞ্জন রটেছে যে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। পাপারাৎজ্জিদের পক্ষ থেকে অভিনেত্রীর আসন্ন বিয়ের (Tamannaah Bhatia Marriage) নানারকম তথ্যও শেয়ার করা হয়। আর এবার নিজের বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন 'বাবলি বাউন্সার' অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন তিনি তাঁর 'হবু ব্যবসায়ী স্বামী'র ছবিও পোস্ট করেছেন।

হবু ব্যবসায়ী স্বামীর ছবি পোস্ট করলেন তামান্না ভাটিয়া-

সদ্য়ই পাপারাৎজ্জিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। যে ভিডিওতে দেখা যায় সবুজ শাড়ি পরে তামান্না ভাটিয়া একটি ঘরে প্রবেশ করছেন। এবং তারপরই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। ভিডিও পোস্ট করে লেখা হয়, 'বিয়ে করছেন তামান্না ভাটিয়া? তিনি কি ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন?' অভিনেত্রী সেই পোস্ট শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সঙ্গে লিখেছেন, 'সত্যিই?' সঙ্গে একাধিক অবাক হওয়ার ইমোজি। এরপরই ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন তামান্না। ভিডিওতে দেখা যায়, সাদা টি শার্ট, সবুজ জ্যাকেট, কালো প্যান্ট, সাদা স্নিকার্স পরেছেন তিনি। ছোট করে রাখা চুল এবং সঙ্গে গোঁফ। দ্রুত দরজা খুলে ক্যামেরায় একাধিক পোজ দেন। আর তারপরই দরজা বন্ধ হয়ে যায়। ভিডিও পোস্ট করে তামান্না লেখেন, 'পরিচয় করিয়ে দিই আমার 'হবু ব্যবসায়ী স্বামী'র সঙ্গে।' পোস্টের সঙ্গে 'বিয়ের গুঞ্জন' আর 'সবাই আমার জীবনের স্ক্রিপ্ট লিখছে' হ্যাশট্যাগও ব্যবহার করেন।

আরও পড়ুন - Aishwarya Rai Bachchan: মেয়ের জন্মদিনে বিশেষ পোস্টে শুভেচ্ছা, ছবি পোস্ট করতেই ট্রোলের শিকার ঐশ্বর্য

প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে যে, খুব শীঘ্রই বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া বিয়ে করতে চলেছেন। তাঁর হবু স্বামী মুম্বইয়ের একজন ব্য়বসায়ী। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি সত্যিই বিয়ে করতে চলেছেন কিনা, তামান্না স্পষ্ট করে বলে দেন যে, 'এই মুহূর্তে আমি বিয়ে করার মেজাজে নেই একেবারেই। এখন আমার কেরিয়ারের দিকে নজর দেওয়া দরকার। আর সেটাই আমি করছি। আমি এখন শুধু আমার কেরিয়ারে মন দিতে চাই।'

অন্যদিকে, তামান্না ভাটিয়াকে শেষবার দেখা গিয়েছে, পরিচালক মধুর ভান্ডারকরের কমেডি ছবি 'বাবলি বাউন্সার'-এ। ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় সৌরভ শুক্লা, সাহিল বৈদ, অভিষেক বাজাজকে। যদিও ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। দেখা গিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget