এক্সপ্লোর

লাল সাদায় ঝলমলে হবু মা তনুশ্রী, বেবি শাওয়ারে উপস্থিত শ্রুতি ও অন্যান্যরা

জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। মা হতে চলেছেন তিনি। আজ মহা সমারোহে তাঁর সাধের অনুষ্ঠান হল।

কলকাতা: জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। মা হতে চলেছেন তিনি। আজ মহা সমারোহে তাঁর সাধের অনুষ্ঠান হল। হাজির রইলেন পরিবারের মানুষজন থেকে শুরু করে তাঁর পর্দার সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় তনুশ্রীর সাধের ছবি শেয়ার করে নিলেন তাঁর সহকর্মীরা।

২০১৯-এ পরিচালক শমীক বসুর সঙ্গে বিয়ে হয় তনুশ্রীর। আপাতত প্রথম সন্তানের অপেক্ষায় দম্পতি। সন্তান আগমনের খবর পাওয়ার পর থেকে যতদিন শ্যুটিং করেছিলেন, তাঁকে আগলে রেখেছিলেন সহকর্মীরা, খেয়াল রেখেছেন, যত্ন করেছেন পরিবারের একজনের মত করেই।

 ‘রাণী রাসমণি’ ধারাবাহিকে মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করতে করতেই তিনি সন্তানসম্ভবা হন। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছিলেন তনুশ্রী নিজেই। তিনি জানান, মা ভাবতারিণীর আশীর্বাদেই নাকি তাঁর জীবনে আসতে চলেছে এই নতুন মানুষ। ভগবানকে এর জন্য ধন্যবাদ দিয়েছিলেন তিনি।

সদ্য পোস্ট করা ছবির ক্যাপশনে তনুশ্রী লিখেছিলেন, ‘তোমার ভিতরে একটি প্রাণ ধীরে ধীরে বড় হচ্ছে, জীবনের সব থেকে বড় উপহার সেটিই। হ্যাঁ, সে (ছেলে বা মেয়ে) বড় হচ্ছে।’ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, শরীরের ভিতর সন্তানের নড়াচড়া আস্তে আস্তে বুঝতে পারছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, আর এক মাস পর আরও ভাল করে বোঝা যাবে। কী রকম অনুভূতি হচ্ছে, বলে বোঝানো সম্ভব নয় তাঁর পক্ষে।

আজ সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাগ করে নিয়েছেন শ্রুতি দাস। আজ লাল সাদা হাকোবা ব্লাউজ ও লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠেছিলেন তনুশ্রী। তাঁর চোখে মুখে মাতৃত্বের আভা।

অন্যদিকে, তনুশ্রীর ছবি যিনি সোশ্য়াল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন, নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু তিনিও। শ্রুতি দাস। 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি। ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি। যদিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা। প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে ওঠে স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি। অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া স্বর্ণেন্দুর প্রোফাইলেও। তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা, 'এনগেজডট'। 

তাঁর গায়ের রঙ নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। তবে সব কিছুকে হেলায় হারিয়ে, টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ নোয়া ওরফে শ্রুতি দাস।

 

 

সেরা শিরোনাম

Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget