এক্সপ্লোর

পাশে দাঁড়ালেন টুইঙ্কল, ধন্যবাদ জানিয়েও তনুশ্রী বললেন, আপনার স্বামীই তো কাজ করছেন নানা পাটেকরের সঙ্গে

মুম্বই: হলিউডের #মিটু ক্যাম্পেন নিয়ে মুখে খুব উৎসাহ দেখালেও বলিউডের অভিনেত্রীরা বেশিরভাগই দাবি করেছেন, তাঁদের সঙ্গে কোনও যৌন হেনস্থা ঘটেনি। আবার কেউ কেউ ঠারে ঠোরে হেনস্থার কথা স্বীকার করলেও মুখে আনেননি অপরাধীর নাম। ব্যতিক্রম তনুশ্রী দত্ত। ১০ বছরের পুরনো ঘটনার কথা তুলে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বর্ষীয়াণ অভিনেতা নানা পাটেকরকে। আর এবার সিনিয়র অভিনেত্রী টুইঙ্কল খান্নার বিরুদ্ধেও সরাসরি তুললেন দ্বিচারিতার অভিযোগ। জামশেদপুরের প্রবাসী বাঙালি তনুশ্রী মিস ইন্ডিয়া হয়েছিলেন, মিস ইউনিভার্সেও পৌঁছে যান প্রথম দশে। আশিক বনায়া আপনে, চকোলেট-এর মত কিছু ছবিতে নজরেও পড়েন তিনি। তারপর হারিয়ে যান বলিউড থেকে। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর আবার যখন তিনি নজরে পড়েন, তখন পুরোপুরি বদলে গিয়েছেন এক সময়ের চোখধাঁধানো এই অভিনেত্রী। শোনা যায়, তিনি নাকি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছেন। কিন্তু সেই তনুশ্রীই বলিউডে কাঁপন ধরিয়ে অভিযোগ করেছেন, হর্ন ওকে প্লিজ ছবির সেটে নানা পাটেকরের মত অভিনেতা তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন, তিনি প্রতিবাদ করলে এক রাজনৈতিক দলের কর্মীদের ডেকে গাড়ি ভাঙচুর করিয়ে চূড়ান্ত হেনস্থা করেন তাঁকে। অন্যান্যবারের মত এবারেও এমন বিতর্কিত বিষয়ে মুখ বন্ধ রাখাই শ্রেয় মনে করেছিল বলিউড। অমিতাভ বচ্চন, সলমন খান, আমির খান- কেউ এ বিষয়ে কিছু বলেননি। কিন্তু সোনম কপূর, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, ফারহান আখতাররা দাঁড়ান তনুশ্রীর পাশে। টুইঙ্কল খান্নাও তাঁর সমর্থনে করেন টুইট। কিন্তু টুইঙ্কলের টুইট নিয়েও প্রশ্ন তুলেছেন তনুশ্রী। সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েও তিনি বলেছেন, আপনার স্বামী অক্ষয় কুমার শিগগিরই নানার সঙ্গে শ্যুটিং শুরু করবেন বা হয়তো কাজ শুরুও হয়ে গিয়েছে। সম্ভব হলে সেটা বন্ধ করুন। আমি জানতে চাই, সেটা নিয়ে কী ভাবছেন আপনি। তনুশ্রী আরও বলেছেন, সেই সমর্থন কতটা সত্যি যদি সব কিছু জেনেও কোনও ব্যবস্থা না নেওয়া হয়। যদি সব কিছু জেনেও এ ধরনের লোকদের সঙ্গে আপনি কাজ করেন, তবে তাদের মনে হবে যে আসলে জয় তাদেরই হয়েছে। আর্থিক ও মানসিকভাবে তিনি যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার হিসেব করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget