এক্সপ্লোর

Tanushree Dutta: কান খুলে শোনো সবাই, কিছুতেই আত্মহত্যা করব না : তনুশ্রী দত্ত

Bollywood Celebrity Updates: নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী। যাঁর প্রত্যেকটা বাক্য পড়ে গায়ে কাঁটা দিচ্ছে অনুরাগীদের।

মুম্বই : ২০১৮ সালে যখন সোশ্যাল মিডিয়ায় একের পর এক হ্যাশ ট্যাগ মি টু-র (#MeeToo) ঘটনা সামনে আসছে, তখন প্রচণ্ড হইচই হয়েছিল বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্তের (Tanushree Dutta) পোস্ট নিয়ে। ফের একবার খবরের শিরোনামে অভিনেত্রী। তবে, এবারের ঘটনা আরও বেশি মারাত্মক। অন্তত, এমনটাই জানাচ্ছেন অভিনেত্রী নিজে। তনুশ্রী দত্ত বলিউডে নিজের কেরিয়ারের শিখরে পৌঁছে যান খুব তাড়াতাড়ি। এরপর অবশ্য পর্দায় তাঁকে দেখা যায়নি বেশ কয়েকবছর। কিন্তু, তারপর ফের নতুন উদ্দমে কাজ শুরু করেন তিনি। আর সেখানেই বিপত্তি। 

বিস্ফোরক তনুশ্রী দত্ত-

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী। যাঁর প্রত্যেকটা বাক্য পড়ে গায়ে কাঁটা দিচ্ছে অনুরাগীদের। তনুশ্রী দত্ত লিখেছেন, 'আমি প্রচণ্ড হেনস্থার শিকার। আমার সঙ্গে মারাত্মক সব ঘটনা ঘটছে। অনুগ্রহ করে কেউ তো কিছু করুন। কেউ তো আমাকে সাহায্য করুন। ঠিক কী কী করা হচ্ছে আমার সঙ্গে? প্রথমেই বলি, গত একটা বছর ধরে বলিউডে আমায় কাজই করতে দেওয়া হচ্ছে না। এরপর দেখলাম, আমার পরিচারিকা আমার পানীয় জলের সঙ্গে কোনও ওষুধ মিশিয়ে দিল। আমার বড় কিছু ঘটে যেতে পারতো সেই সময়। এই সব থেকে বাঁচতে আমি যখন উজ্জয়নী যেতে গেলাম, তখন আমার গাড়ি বড় রকমের দুর্ঘটনার কবলে পড়ল। তাও একটা নয়। দুবার। আমি তখনই শেষ হয়ে যেতে পারতাম। কোনওরকমে বাঁচলাম। প্রায় ৪০ দিন পর সুস্থ হয়ে মুম্বইতে ফিরলাম। এরপর আমার ফ্ল্যাটের সামনেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। তবে, সবাইকে বলে রাখছি। আমি কিছুতেই আত্মহত্যা করব না। কান খুলে শুনে রাখো সবাই। না তো আমি আত্মহত্যা করব। না তো আমি মুম্বই ছেড়ে পালিয়ে যাব। আমি এখানেই থাকব। মন দিয়ে কাজ করব। আমি আমার কেরিয়ারের আরও উঁচু জায়গায় নিজেকে নিয়ে যাব।' 

আরও পড়ুন - Rakhi Sawant: কেন কেঁদে-কেঁদে চোখের কাজল লেপ্টে ফেললেন রাখী সাওয়ান্ত?

তনুশ্রী দত্ত দোষারোপ করেছেন বলিউড মাফিয়াদের। আঙুল তুলেছেন, কিছু রাজনীতির মানুষদের আর কিছু সমাজবিরোধীদের দিকে। তনুশ্রী দত্ত লিখেছেন, 'হ্যাশ ট্যাগ মি টু #MeToo নিয়ে আমি যাঁদের দিকে আঙুল তুলেছি, তাঁরাই পিছন থেকে ছুরি মারছে। ভয় দেখাচ্ছে। আমাকে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে দিতে চাইছে। তাদের প্রত্যেকের জন্য একরাশ ঘৃণা। ওদের সকলের জন্য একরাশ ঘৃণা। তবে, এসব কোনও কিছুই আমাকে টলাতে পারবে না। আমি মন দিয়ে নিজের কাজটা করে যেতে চাই। নিজের সাধনায় ডুবে থাকতে চাই। শুধু প্রশ্ন, এ কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? তরুণ-তরুণীরা নিজেদের সঙ্গে হওয়া অবিচার-অত্যাচারের কথা বলতেও পারবে না! উল্টে তাঁদের সঙ্গেই চলতে থাকবে মানসিক এবং শারীরিক নির্যাতন?তাঁদেরই কিনা শেষ হয়ে যেতে হবে? না, সবাই কান খুলে শোনো, আমি কিছুতেই আত্মহত্যার পথ নেবো না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget