এক্সপ্লোর

Taranath Tantrik: বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক', পরিচালনায় নবাগত সুরঞ্জন দাস

Suranjan Das Directorial Debut: প্রথম ছবিতেই একগুচ্ছ নবাগত অভিনেতা ও অভিনেত্রী নিয়ে শুরু করছেন কাজ। তবে প্রযোজক অপূর্ব জোশেফ জানান এই ছবিতে চেনা মুখও থাকবে।

কলকাতা: বাঙালি দর্শকদের জন্য সুখবর। এবার বড়পর্দায় (Big Screen) আসছেন 'তারানাথ তান্ত্রিক' (Taranath Tantrik)। নতুন পরিচালকের হাত ধরে, নতুন একদল অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি। কে ছবির পরিচালনায়? কাদেরই বা দেখা যাবে অভিনয় করতে? কবে থেকে শ্যুটিং শুরু? কবে মুক্তি পাবে ছবি? রইল সব তথ্য। 

বড়পর্দায় তারানাথ তান্ত্রিক

নবাগত পরিচালক সুরঞ্জন দাসের (Suranjan Das) পরিচালনায় বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক'। পরিচালকের এটিই প্রথম সিনেমা। আর প্রথম ছবিতেই একগুচ্ছ নবাগত অভিনেতা ও অভিনেত্রী নিয়ে শুরু করছেন কাজ। তবে প্রযোজক অপূর্ব জোশেফ (Apurba Joseph) জানান এই ছবিতে চেনা মুখও থাকবে। কিন্তু কারা থাকবেন, সেই নাম এখনও ঠিক হয়নি। 

কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় হবে ছবির শ্যুটিং। পরিচালক সুরঞ্জন দাস বলেন, 'তারানাথ তান্ত্রিক, যিনি তাঁর জীবনের প্রায় সিংহভাগ গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে কাটিয়েছেন। তাঁর জীবনে প্রেতাত্মা ও পূর্ণাত্মার গল্প নিয়ে এই সিনেমা।'

প্রযোজক অপূর্ব জোশেফের কথায়, 'আমি ছোটদের ছবি করতে ভীষণ পছন্দ করি। আমার 'তারানাথ তান্ত্রিক' একেবারে কিশোরদের জন্য বানানো। বিশেষ করে তাদের জন্য যারা আমার মতই একদম বড় হয়নি, আর এখনও ছুটির দিনে দুপুরবেলা ভাত খাওয়ার পর হালকা চাদরে পা ঢেকে গ্রাম বাংলার অলৌকিক লোককথা পড়তে ভালবাসেন।' ছবিটি মুক্তি পাবে 'মেরে সাই প্রোডাকশন'-এর ব্যানারে।


Taranath Tantrik: বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক', পরিচালনায় নবাগত সুরঞ্জন দাস

প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। আলো আঁধারিতে স্কেচ করে তারানাথ তান্ত্রিকের ছবি। নামের নিচে লেখা, 'ভয় পাবেন না'। প্রকাশ্যে এসেছে ছবির শ্যুটিং চলাকালীন কিছু ছবিও।


Taranath Tantrik: বড়পর্দায় আসছে 'তারানাথ তান্ত্রিক', পরিচালনায় নবাগত সুরঞ্জন দাস

আরও পড়ুন: Shah Rukh Khan: আরিয়ানের মাদক মামলার ঝড়-ঝাপটা কীভাবে কাটিয়ে উঠলেন? জানালেন শাহরুখ খান

বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি 'তারানাথ তান্ত্রিক'। বছরের পর বছর ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই কাল্পনিক চরিত্র ছোটদের সঙ্গে সঙ্গে মন জয় করেছে বড়দেরও। এর আগে 'তারানাথ তান্ত্রিক'-এর গল্প ধারাবাহিক বা সিরিজে দেখা গেছে। এবার বড়পর্দায় আসছে সেই গল্প। নতুন পরিচালক ও নতুন অভিনেতা, অভিনেত্রীরা দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারেন সেটাই দেখার।

আরও পড়ুন: Alia Bhatt and Ranbir Kapoor Baby: আবেগঘন পোস্টে 'মায়াবী কন্যা'র আগমনের খবর নিজেই জানালেন আলিয়া ভট্ট

সেরা শিরোনাম

Akshay Kumar on Rajesh Sharma: অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
অসুস্থ বন্ধু রাজেশ শর্মা, উদ্বিগ প্রকাশ করে কী লিখলেন অক্ষয় কুমার?
Rajesh Sharma Health: সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
সেটে বিষাক্ত পোকা! উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হতেই, মুছে ফেলা হল রাজেশ শর্মা সংক্রান্ত বিবৃতি
Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget