এক্সপ্লোর

Tarun Majumdar Death: 'তোমার চুলগুলো আসল?' প্রথম সাক্ষাতে দোলন রায়কে জিজ্ঞেস করেন তরুণ মজুমদার

Tarun Majumdar Demise: তরুণ মজুমদারের হাত ধরে দোলন রায়ের সিনেমায় প্রথম পথচলা শুরু, ছবির নাম, 'সজনী গো সজনী'। দোলন রায়ের কথায়, 'দুর্ভাগ্যবশত এই ছবিতে পুরোপুরি কাজ করতে পারিনি পরীক্ষার জন্য।'

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: প্রয়াত তরুণ মজুমদার (Tarun Majumdar Demise)। বিশিষ্ট পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে এনটিওয়ান স্টুডিওতে (NT1 Studio) হাজির হয়েছেন টলিপাড়ার তাবড় তারকারা। যে স্টুডিওতে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন পরিচালক। সেই এনটিওয়ান স্টুডিওতেই এবিপি আনন্দের ক্যামেরার সামনে প্রতিক্রিয়া মিলল অভিনেত্রী দোলন রায়ের (Dolon Roy)।

স্মতিচারণায় অভিনেত্রী দোলন রায়

দোলন রায় প্রথম ক্যামেরার সামনে এসেছিলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে। সেই সব দিনের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, 'আমাকে প্রথম 'ঘটক বিদায়' নাটক দেখে পান্তু বাবু,ওঁর ক্যামেরাম্যান ছিলেন, এনটিওয়ান স্টুডিওতে ডেকে পাঠান। আমার মাথায় একঢাল চুল নিয়ে যখন আসি, তরুণবাবু আমাকে দেখে বলেছিলেন, 'তোমার এই চুলগুলো কি সত্যি নাকি নকল?' আমি তখন আসল-নকল কিছুই বুঝি না তখন। মাথা নেড়ে বললাম হ্যাঁ সত্যিই তো।'

এরপর তরুণ মজুমদারের হাত ধরে দোলন রায়ের সিনেমায় প্রথম পথচলা শুরু, ছবির নাম, 'সজনী গো সজনী'। দোলন রায়ের কথায়, 'দুর্ভাগ্যবশত এই ছবিতে পুরোপুরি কাজ করতে পারিনি পরীক্ষার জন্য। খুব সুন্দর করে সেটাও উনি ম্যানেজ করে দিয়েছিলেন। এরপর ওঁর "অভিমানে অনুরাগে" বলে একটা ছবি সেকেন্ড লিডে অভিনয় করি। তাঁর প্রথম ধারাবাহিক "চিরকুমার সভা", সেখানেও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। আমার জীবনের অসংখ্য অভিজ্ঞতা একেবারে মনের মণিকোঠায় থাকবে।'

আরও পড়ুন: Tarun Majumdar Death: 'আমার আপন মানুষ', তরুণ মজুমদারের মৃত্যুতে অঝোরে কাঁদছেন সন্ধ্যা রায়

দুপুর তিনটে নাগাদ এনটিওয়ান স্টুডিওয়ে প্রয়াত পরিচালকের মরদেহ এসে পৌঁছয়। পরিবারের মানুষের সঙ্গে এসেছেন টলিউডের একাধিক চেনা মুখ। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৯১ বছর। ১৪ জুন থেকে ভর্তি হন এসএসকেএমে। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। দেখা দিয়েছিল বার্ধক্যজনিত সমস্যাও। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকাল ১১টা ১৭ মিনিটে জীবনাবসান হয় তরুণ মজুমদারের। এসএসকেএম থেকে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় তরুণ মজুমদারের মরদেহ। মরদেহ নিয়ে শোকমিছিল হবে না। দেহদান করা হবে এসএসকেএমে, কর্নিয়া দান করা হবে শঙ্কর নেত্রালয়ে, জানিয়েছে প্রয়াত পরিচালকের পরিবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget