এক্সপ্লোর

Tathagata on Rachana: মন্ডপে বেঁধে রাখা হয়েছে উট! রচনা বন্দ্য়োপাধ্যায়কে জানিয়েও লাভ হয়নি! বিস্ফোরত তথাগত

Tathagata on Rachana Banerjee: তথাগত লিখছেন, 'বৈদ্যবাটির এলাকায় একটি মন্ডপের থিম হরপ্পা মহেঞ্জোদরো করা হয়েছে। আর সেখানেই হরপ্পা মহেঞ্জোদরোর নির্দশন হিসেবে মন্ডপের বাইরে বেঁধে রাখা হয়েছে একটি উটকে'

কলকাতা: মন্ডপে বেঁধে রাখা হয়েছে জ্যান্ত উট.. সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করে পোস্ট অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee)। অভিযোগ জানালেন অভিনেত্রী বিধায়ক রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)-র কাছে। অভিযোগ, তাঁর এলাকাতেই ঘটেছে এই ঘটনা, যার এখনও পর্যন্ত কোনও নিস্পত্তি হয়নি।

ঠিক কী ঘটেছে? তথাগত লিখছেন, 'বৈদ্যবাটির এলাকায় একটি মন্ডপের থিম হরপ্পা মহেঞ্জোদরো করা হয়েছে। আর সেখানেই হরপ্পা মহেঞ্জোদরোর নির্দশন হিসেবে মন্ডপের বাইরে বেঁধে রাখা হয়েছে একটি উটকে। পুলিশ পারমিশন নিয়েই নাকি উটটিতে মণ্ডপে বেঁধে রাখা হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে একটি পশুপ্রেমী সংস্থা। তাঁদের আপত্তিতে উটটিতে সাময়িকভাবে মণ্ডপ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে পরের দিনই ফের সেই উটটিকে এনে বেঁধে রেখে দেওয়া হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ে তথাগত পোস্ট করাতেই। 

তথাগত বর্তমানে কলকাতায় নেই। তবে এই খবর পৌঁছেছে তাঁর কানেও। গোটা ঘটনার কথা জানতে পেরে তিনি উটটিতে উদ্ধার করার জন্য রচনা বন্দোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিলেন। তবে তথাগতর অভিযোগ, রচনা বন্দ্যোপাধ্যায় নাকি সেই বার্তার কোনও উত্তর দেননি। বার্তাটি দেখেননি। সেই কারণেই সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন তথাগত। তাঁর অভিযোগ, রচনা বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপে না দেখলেও, ফেসবুকের লম্বা মেসেজ তাঁর চোখ এড়াবে না বলেই তথাগতর বিশ্বাস। 

এই ঘটনায় অভিনেতা বিঁধেছেন রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও। তাঁর মতে, রাজ্যে শিক্ষার অবনতির ফলেই শহরতলির দিকে এই ধরনের ঘচনা ঘটে। মণ্ডপের থিম নয়, মানুষের শিক্ষা এখনও পড়ে রয়েছে হরপ্পা মহেঞ্জোদরোর যুগে, সেই কারণেই পশুদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। পশুপ্রেমী বলে তথাগতর পরিচয় রয়েছে। তিনি পথকুকুরদের নিয়ে একাধিক কাজের সঙ্গে যুক্ত। অন্যান্য প্রাণীদের নিয়েও কাজ করেন তথাগত। তবে এই ঘটনায় তিনি কেবল বর্তমান পরিস্থিতি নন বিঁধেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কেও যাঁকে বিষয়টা জানানো সত্ত্বেও কোনও ফল হয়নি বলে অভিযোগ। তথাগত জানিয়েছেন তিনি কলকাতায় নেই। আর সেই কারণেই তিনি সশরীরে উটটিতে উদ্ধার করতে যেতে পারছেন না। সেই কারণেই এই আর্জি তিনি জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে।

 

আরও পড়ুন: Mimi Chakraborty: লুচি আর রসগোল্লার রস! পুজোয় ডায়েট ভুলে ভুরিভোজ মিমির

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget