এক্সপ্লোর

Mud Mud Ke Song Teaser: মুক্তি পেল 'মুড় মুড় কে' টিজার, অভিনয়ে জ্যাকলিন-মিকেলে

Mud Mud Ke Song Teaser: 'মুড় মুড় কে' গানটি তৈরি করেছেন টোনি কক্কর। গেয়েছেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। গানের কোরিওগ্রাফি করেছেন বিখ্যাত শক্তি মোহন।

মুম্বই: মুক্তি পেল জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ও ইতালিয়ান অভিনেতা মিকেলে মোরোনের (Michele Morrone) মিউজিক ভিডিও 'মুড় মুড় কে'-র টিজার (Mud Mud Ke Teaser)। গান মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শক। তাঁদের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে প্রকাশ্যে এল গানের টিজার।

ভিডিও ক্লিপের শুরুতে মিকেলেকে দেখা যাচ্ছে স্যুট পরে ক্লাবে ঢুকছেন। এরপরই জ্যাকলিনের ঝলক দেখা যায়। ঝকঝকে পোশাকে নাচ করতে দেখা যায় তাঁকে। টিজারেই জ্যাকলিন ও মিকেলের কিছু ঘনিষ্ঠ দৃশ্যের ঝলক মেলে।

'মুড় মুড় কে' গানটি তৈরি করেছেন টোনি কক্কর। গেয়েছেন জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। গানের কোরিওগ্রাফি করেছেন বিখ্যাত শক্তি মোহন।

গানের ব্যাপারে নেহা বলেন, 'আমাদের দেশের অন্যতম পরিচয় হচ্ছে গান, এবং মিকেলে মোরোনেকে জ্যাকলিনের সঙ্গে এই গানে পাওয়া দুর্দান্ত ব্যাপার। প্রত্যেক গানই নতুন কিছু ভাল সৃষ্টির উপায়। "মুড় মুড় কে" আমাকে সেই সুযোগ দিয়েছে এবং আমি তাই কৃতজ্ঞ। আমি নিশ্চিত যে এই গানটি হিট করতে চলেছে।'

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় গানটির টিজার পোস্ট করেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143)

আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'মুড় মুড় কে'।

আরও পড়ুন: ‘Srivalli’ English Version: অল্লু অর্জুনের 'শ্রীভল্লি' এখন ইংরেজিতে, গাইলেন ওলন্দাজ গায়িকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget