এক্সপ্লোর

Chhavi Mittal Health Update: অবশেষে 'বড় যুদ্ধ' জয়! সার্জারির পর ক্যানসার মুক্ত অভিনেত্রী ছবি মিত্তল

Chhavi Mittal: তিনি লেখেন, 'আপনাদের সকলের প্রার্থনা সারাক্ষণ আমার মাথায় ছিল। এবং আপনাদের প্রার্থনা এখন বেশি করে প্রয়োজন আমার কারণ এখন অনেক বেশি যন্ত্রণায় আছি আমি।'

নয়াদিল্লি: যুদ্ধ জয়। হাসি মুখে। অজস্র মানুষের কাছে অনুপ্রেরণা তিনি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল (Television actress and digital content creator Chhavi Mittal)। দাঁতে দাঁত চেপে যে লড়াই শুরু করেছিলেন, সফল হয়েছেন তাতে। ক্যানসার জয় করেছেন ছবি। 'বড় লড়াই' ('huge battle') জিতে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

ক্যানসার মুক্ত ছবি মিত্তল

সম্প্রতি ধরা পড়ে অভিনেত্রী ছবি মিত্তল স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত। সোমবার তাঁর অস্ত্রোপচার হয়। এখন তিনি 'ক্যানসার মুক্ত' (Cancer Free)। মারণ রোগকে জয় করেছেন তিনি। 

এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সেই সুসংবাদ ভাগ করে নেন অভিনেত্রী। হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'চিকিৎসক (anaesthesiologist) যখন এসে আমাকে চোখ বন্ধ করে ভাল কোনও কিছু চিন্তা করতে বলেন, আমি তখন কেবলমাত্র নিজের সুন্দর, সম্পূর্ণ সুস্থ স্তনের কথাই কল্পনা করতে পেরেছিলাম... এবং তারপর সার্জারি হল। এরপরের ঘটনা হল, আমি ক্যানসার মুক্ত হয়ে জেগে উঠলাম।'

অভিনেত্রী জানান যে গোটা সার্জারি চলেছিল টানা ৬ ঘণ্টা। একাধিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়, এবং সুস্থ হতে এখনও অনেকটা পথ বাকি। তিনি লেখেন, 'কিন্তু সুখবরটা হল... এবার সবকিছু ভাল হবে। খারাপ সময় কেটে গেছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chhavi Mittal (@chhavihussein)

অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ অভিনেত্রী

তাঁর ক্যাপশনে সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, 'আপনাদের সকলের প্রার্থনা সারাক্ষণ আমার মাথায় ছিল। এবং আপনাদের প্রার্থনা এখন বেশি করে প্রয়োজন আমার কারণ এখন অনেক বেশি যন্ত্রণায় আছি আমি। এমন যন্ত্রণা যা আমাকে মুখে হাসি নিয়ে যুদ্ধজয়ের কথা মনে করায়।'

একসঙ্গে ছবি লেখেন, 'আপনাদের সম্পূর্ণ বিবরণ থেকে বিরত রাখছি। কিন্তু এই সময়ে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মেসেজ চোখে জল এনেছে। কিন্তু এখনই প্রার্থনা করা থামাবেন না...'

সবশেষে উল্লেখ করেছেন স্বামী মোহিত হোসেনের (Mohit Hussein) কথা। তিনি লেখেন, 'অবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি এসব আমার পাগল এবং একইরকমের শক্তিশালী, উন্মাদ, সাহসী, ধৈর্যশীল, যত্নশীল, আদুরে সময়ের সঙ্গী মোহিত হোসেনকে ছাড়া করতেই পারতাম না। তোমার চোখে কখনও আর জল দেখতে চাই না।'

ছবি মিত্তলের পোস্টে তাঁকে সাহস জুগিয়ে পাশে থেকেছেন অপর অভিনেত্রী নিশা রাওয়াল। ছবির দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেন তিনি। 

সোমবার সকালের দিকে সার্জারি শুরুর আগে স্বামী মোহিতের হাত ধরে হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করেন ছবি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chhavi Mittal (@chhavihussein)

খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন ছবি মিত্তল। এই কামনা রইল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget