এক্সপ্লোর

Rubel Das: 'উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ', হাসপাতালের বিছানা থেকে বিজয়ার শুভেচ্ছা রুবেলের, পাশে শ্বেতা

Rubel Das Hospitalized: রুবেলের পোস্টের প্রত্যেক ছত্রে শ্বেতার আত্মত্যাগ, ভালবাসার প্রমাণ স্পষ্ট। সেই সঙ্গে রুবেলের লেখা, 'মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ।'

কলকাতা: মাত্র কয়েক মাসের ব্যবধান। ফের অসুস্থ টেলি অভিনেতা রুবেল দাস (Rubel Das)। চলতি বছরের জুলাই মাসে শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পান অভিনেতা। এবার ফের হাসপাতালের বিছানায় তিনি (Actor Hospitalized)। কী হয়েছে তাঁর? পোস্টে জানালেন নিজেই। সেই সঙ্গে প্রশংসা ও ভালবাসায় ভরালেন প্রেমিকা ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya)।

এবারের পুজো হাসপাতালেই কাটল রুবেলের, পাশে সর্বক্ষণের সঙ্গী প্রেমিকা শ্বেতা

বঙ্গবাসী এখনও পুজোর রেশ কাটিয়ে উঠতে পারেনি। গতকালই ছিল দশমী। উৎসবের শেষ লগ্নেও সকলে একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানাতে ব্যস্ত। প্রত্যেক তারকাও তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে টেলি অভিনেতা রুবেলের এবার পুজো খুব একটা 'সুস্থ' কাটেনি। 

একাদশীর দিন অর্থাৎ আজ নিজের সোশ্যাল মিডিয়ায় শ্বেতার সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন অভিনেতা। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। পরনে হাসপাতালেরই পোশাক। পাশে একেবারে সাদামাটা হয়ে দাঁড়িয়ে শ্বেতা। তবে দু'জনের মুখেই 'বেঁধে বেঁধে থাকা'র হাসি। 

এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল। বিশেষ করে শ্বেতা ভট্টাচার্য না থাকলে সুস্থ হওয়া খুব কঠিন ছিল।' একইসঙ্গে তিনি শ্বেতাকে নিয়ে আরও লিখে চলেন, 'আমার জন্য তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে ডাক্তারের সঙ্গে কথা বলা, আমার ওষুধ, আমার রক্তপরীক্ষা, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rubel Das (@rubel.official)

রুবেলের পোস্টের প্রত্যেক ছত্রে শ্বেতার আত্মত্যাগ, ভালবাসার প্রমাণ স্পষ্ট। সেই সঙ্গে রুবেলের লেখা, 'মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।' সত্যিই তো। উমা কি শুধু মণ্ডপে থাকেন? উমা তো সাধারণ মানুষের মধ্যেই বিরাজমান। রুবেলের পোস্টে কমেন্ট করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন: Rajkummar Rao: ভোট করাতে ভরসা সেই ‘নিউটন’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ রাজকুমার

রুবেল যখন এর আগে দুর্ঘটনায় আহত হয়েছিলেন সেইসময়েও তাঁর সর্বক্ষণে সঙ্গী ছিলেন অভিনেত্রী শ্বেতা। অনুরাগীদের প্রত্যেক মুহূর্তে রুবেলের স্বাস্থ্যের আপডেটও তিনিই দিচ্ছিলেন। অন্যদিকে এদিন রুবেলের পোস্টে তাঁর অনুরাগীদেরও বেশ চিন্তিত শোনালো। একজন লেখেন, 'রুবেল দা তোমার ওপর একটার পর একটা ঝড় যাচ্ছে, তোমার সুস্থতা কামনা করি।' অপর একজন লেখেন, 'ঈশ্বর কেন এত কষ্ট দিচ্ছেন তোমাকে!' বিজয়ার শুভেচ্ছার সঙ্গে সকলেই রুবেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget