এক্সপ্লোর

Vijay’s LEO First Look: জন্মদিনে চমক! প্রকাশ্যে থলপতি বিজয়ের 'লিও' ছবির প্রথম লুক

LEO First Look: বিজয়ের ফ্যান ফলোয়িং এমনিতেই বিপুল। তার ওপর অভিনেতার জন্মদিনের মধ্যরাতে তাঁর নতুন ছবি 'লিও'র নির্মাতারা প্রকাশ করেন পোস্টার।

নয়াদিল্লি: ২২ জুন, ৪৯ বছর পূর্ণ করলেন দক্ষিণী তারকা থলপতি বিজয় (Thalapathy Vijay)। আর এই বিশেষ দিনেই প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির পোস্টার। লোকেশ কনগরাজের (Lokesh Kanagaraj) ছবি 'লিও'র লুক পোস্টার (Leo Look Poster) মুক্তি পেল। বিজয়ের অনুরাগীদের বিপুল সাড়া পেল এই পোস্টার। 

বিজয়ের জন্মদিনে প্রকাশ্যে 'লিও'র পোস্টার

বিজয়ের ফ্যান ফলোয়িং এমনিতেই বিপুল। তার ওপর অভিনেতার জন্মদিনের মধ্যরাতে তাঁর নতুন ছবি 'লিও'র নির্মাতারা প্রকাশ করেন পোস্টার। অভিনেতার অনুরাগীদের জন্য এ সারপ্রাইজের থেকে কম নাকি! পোস্টারে দেখা যাচ্ছে বিজয় থলপতির হাতে বিশাল হাতুড়ি, যার থেকে ঝরছে রক্ত। মারমুখী বিজয়ের এই পোস্টার এখন ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। 

'লিও'র ফার্স্ট লুকে দেখা যাচ্ছে বিজয় একটি রক্তাক্ত স্লেজহ্যামার চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে লোকেশ কনগরাজ লেখেন, 'লিওর প্রথম লুক এসে গেছে! শুভ জন্মদিন বিজয় থলপতি আন্না (ভাই)! আবারও তোমার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পেরে উচ্ছ্বসিত! দুর্দান্ত কাটুক!' লোকেশ কনগরাজের এই ট্যুইট মাত্র আট ঘণ্টায় পার করে ৪৫ হাজার রিট্যুইটের সংখ্যা। 

'লিও'র শ্যুটিং সারা হয়েছে কাশ্মীরে। এই আসন্ন ছবিটি ঘোষণার সঙ্গে সঙ্গে বিপুল সাড়া পায়। শোনা যাচ্ছে এই ছবি লোকেশের সিনেম্যাটিক ইউনিভার্সের অন্তর্গত হতে চলেছে, 'কৈথি' ও 'বিক্রম' ইতিমধ্যেই যার অংশ। 

 

'লিও'র লুক পোস্টার দেখে উৎফুল্ল দর্শক। এক নেটিজেন লেখেন, 'এটা কি কলিউড (তামিল) ছবি নাকি হলিউড?' অপর একজন লেখেন, 'এই ছবির জন্য তর সইছে না।' আর এক অনুরাগী লেখেন, 'দুর্দান্ত সারপ্রাইজ! শুভ জন্মদিন আন্না (ভাই)। আগামী বছর দুর্দান্ত কাটুক।' অপর একজন লেখেন, 'এটা একেবারেই অপ্রত্যাশিত কিন্তু দারুণ।'

'লিও' ছবির মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করবেন থলপতি বিজয় ও লোকেশ কনগরাজ। এর আগে তাঁদের প্রথম কাজ 'মাস্টার'। এই ছবিতে দেখা যাবে তৃষা, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, স্যান্ডি ও মিসকিনকে অভিনয় করতে। 

ললিত কুমারের 'সেভেন স্ক্রিন স্টুডিও' প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এই নিয়ে লোকেশের সঙ্গে তৃতীয় ছবিতে কাজ করলেন অনিরুদ্ধ। এর আগে তাঁরা একসঙ্গে 'মাস্টার' ও 'বিক্রম' ছবিতে কাজ করেছেন। 

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

সূত্রের খবর, এখনও শ্যুটিং চলছে 'লিও'র। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবির। সাম্প্রতিক খবর অনুযায়ী, শুধু ভারতের বিভিন্ন মুখ্য ভাষাতেই নয়, এই ছবি বিভিন্ন বিদেশী ভাষাতেও মুক্তি পাবে ওটিটি প্রিমিয়ারের সময়। শোনা যাচ্ছে এই ছবি জার্মান ও অন্যান্য বিদেশী ভাষায় মুক্তি পাবে নেটফ্লিক্সের মাধ্যমে। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget