এক্সপ্লোর

The Archies Release Date: শুরু কাউন্টডাউন! ঠিক ১০০ দিন পর মুক্তি পাচ্ছে 'দ্য আর্চিস', ঘোষণা তারিখ

The Archies: নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে শেয়ার করা হয়েছে একটি ভিডিও যেখানে ছবির কাস্ট পোজ দিয়েছেন বিলবোর্ডের সামনে। ক্যাপশনে লেখা, 'আমাদের গল্পের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।'

নয়াদিল্লি: অপেক্ষার অবসান। শুরু ফাইনাল কাউন্টডাউন। রিভারডেলের দেশি সংস্করণের সফরসঙ্গী হতে এবার সময় বের করতে হবে ডিসেম্বরের ৭ তারিখ। ঘোষণা করা হল জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'-এর মুক্তির তারিখ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হল বিশেষ ভিডিও। বাকি ঠিক ১০০ দিন। 

৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'দ্য আর্চিস'

সুহানা খান (Suhana Khan), খুশি কপূর (Khushi Kapoor), যুবরাজ মেন্ডা (Yuvraj Menda), মিহির আহুজা (Mihir Ahuja), অদিতি সেইগল (Aditi Saigal), অগস্ত্য নন্দ (Agastya Nanda) ও বেদাঙ্গ রাইনাকে (Vedang Raina) দেখা গেল মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের বিলবোর্ডের সামনে পোজ দিতে। একঝাঁক তরুণ তরুণীকে নিয়ে জনপ্রিয় কমিক সিরিজ 'দ্য আর্চিস' দর্শকদের সামনে আসছে আজ থেকে ঠিক ১০০ দিন পর। ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত 'দ্য আর্চিস'। বিলবোর্ডে দেখা গেল 'কাউন্টডাউন' চলছে, যা দেখে আপ্লুত অভিনেতা-অভিনেত্রীরা। 

নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে শেয়ার করা হয়েছে একটি ভিডিও যেখানে ছবির কাস্ট পোজ দিয়েছেন বিলবোর্ডের সামনে। ক্যাপশনে লেখা, 'আমাদের গল্পের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এটা দৈনিক রিমাইন্ডার যে দ্য আর্চিস রাজকীয় ঢঙে প্রবেশ করতে চলেছে ৭ ডিসেম্বর।' 

প্রসঙ্গত, 'দ্য আর্চিস'-এর প্রচারপর্বও চলেছে বেশ অন্যভাবে। স্বাধীনতা দিবসে ছবির গোটা টিম মেতে ওঠেন প্রচারে। তবে একেবারে অন্যভাবে। সকলে একত্রিত হয়ে নিয়েছিলেন এক বিশেষ উদ্যোগ। মুম্বইয়ের এক স্থানীয় রেস্তোরাঁয় (local restaurant) সেদিন খাবার পরিবেশন করতে দেখা যায় সুহানা খান, খুশি কপূর, যুবরাজ মেন্ডা, অদিতি সেইগল, অগস্ত্য নন্দ ও বেদাঙ্গ রাইনাকে। স্বাধীনতা দিবসে এক বিশেষ ভোজের আয়োজন করা হয়, এবং সেই থেকে হওয়া সমস্ত আয় অনগ্রসর মানুষদের সাহায্যার্থে ব্যয় করার মহৎ উদ্দেশ্য নেয় ওই রেস্তোরাঁ।

আরও পড়ুন: Rhea Chakraborty: 'যোদ্ধা' ভাইয়ের জন্মদিনে আদুরে পোস্ট রিয়ার, কটাক্ষে ভরল কমেন্টবক্স

সাদা পোশাকে 'দ্য আর্চিস' ছবির কাস্ট এদিন রেস্তোরাঁর এই ইভেন্টে অংশ নেন। ক্রেতাদের খাবার পরিবেশন করতে দেখা যায় তাঁদের। এই ইভেন্টের এক ঝলক নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সুহানা খান। সেই সঙ্গে অনুরাগীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান তারকা কন্যা। খুশি কপূরকে দেখা গেল 'মিল্ক কেক' পরিবেশন করতে। মিষ্টির ট্রে হাতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী মজা করে লেখেন, তাঁর পোশাকের রং মিষ্টির সঙ্গে একেবারে মিশে গেছে। তিনিও শুভেচ্ছা জানান ফ্যানেদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget