এক্সপ্লোর

Kashmir Files Film Box Office: দ্বিতীয় দিনেও 'দ্য কাশ্মীর ফাইলস' রেকর্ড বক্স অফিস কালেকশান

প্রথমদিনের পরে দ্বিতীয় দিনও। বলিউড অভিনেতা অনুপম খের ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' উল্লেখযোগ্য ব্যবসা করল। দ্বিতীয় দিনে ৮.৫০ কোটির ব্যবসা করল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি।

মুম্বই: প্রথমদিনের পরে দ্বিতীয় দিনও। বলিউড অভিনেতা অনুপম খের ও মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) উল্লেখযোগ্য ব্যবসা করল। দ্বিতীয় দিনে ৮.৫০ কোটির ব্যবসা করল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি।

মুক্তির আগেই বেশ আলোড়ন তুলেছিল বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। বিতর্কও নেহাত কম হয়নি। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপানো ব্য়বসা করেছে অনুপম খের (Anupam Kher) অভিনীত এই ছবি। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসায় নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi)। 

শনিবার প্রযোজক অভিষেক আগরওয়াল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেতা পল্লবী যোশী সহ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির গোটা টিম দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এই ছবিটি মূলত ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ওপর তৈরি হয়েছে। অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশী।

ছবির প্রযোজক অভিষেক আগরওয়াল এদিন মোদির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং লেখেন, 'আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জির সঙ্গে সাক্ষাৎ করে খুবই আপ্লুত। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি সম্পর্কে তাঁর কথা এবং প্রশংসা আরও বিশেষ করে তুলেছিল গোটা বিষয়টিকে। আমরা কেবলই একটা ছবি প্রযোজনা করার জন্য প্রযোজক হইনি। ধন্যবাদ মোদি জি।'

প্রযোজকের সেই ট্যুইট রিট্যুইট করে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী লেখেন, 'তোমাকে নিয়ে গর্ব হয় অভিষেক আগরওয়াল যে তুমি ভারতের সবচেয়ে চ্যালেঞ্জিং সত্যটা প্রযোজনা করার সাহস দেখিয়েছ। আমেরিকায় দ্য কাশ্মীর ফাইলসের স্ক্রিনিং প্রমাণ করে যে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বের নজর বদলাচ্ছে।'

প্রথমদিন ৩ কোটি ৫৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল 'দ্য কাশ্মীর ফাইলস'। তরণ আদর্শ ট্যুইট করে জানান, ২০২০ থেকে শুরু করে এই ছবিই প্রথম যেটা দ্বিতীয় দিনে এতটা সাফল্য লাভ করেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget