এক্সপ্লোর

The Kerala Story: ওটিটিতে আসছে 'দ্য কেরালা স্টোরি' ! কোথায়, কীভাবে দেখবেন ?

OTT Release of The Kerala Story: কেরালা স্টোরি ছবিটি যারা দেখেননি, তাদের জন্য বড় সুযোগ। এবার ওটিটি দুনিয়ায় আসতে চলেছে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি। কোন প্ল্যাটফর্মে দেখা যাবে ?

নয়াদিল্লি: ২০২৩ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেনের পরিচালনায় 'দ্য কেরালা স্টোরি'। আর সেই ছবিতে অদাহ শর্মার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। ছবিকে ঘিরে সমালোচনাও কম হয়নি। বিতর্ক বাড়িয়েছিল এই ছবি (The Kerala Story)। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিপুল আয় করেছিল এই ছবি। এবার ওটিটি দুনিয়ায় মুক্তি পেতে চলেছে 'দ্য কেরালা স্টোরি'। ১৬ ফেব্রুয়ারি থেকেই ওটিটিতে দেখা যাবে এই ছবি, কোন প্ল্যাটফর্মে ?

গত বছরই 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ এই ছবির ওটিটি মুক্তি প্রসঙ্গে জানিয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'দ্য কেরালা স্টোরি ভীষণই স্পেশাল একটি ছবি। ইন্ডাস্ট্রির একাধিক প্রথা ভেঙেছে এই ছবি। ফলে যে পর্যন্ত ওটিটি রিলিজের প্রসঙ্গ আসছে, আমরা সাধারণের বাইরে কিছু করতে চাইছি। তাই খালি আরও খানিকটা সময় দিন, আমরা আপনাদের অবাক করা খবর দিতে পারব, এরকমটাই মনে হচ্ছে আমাদের।' এবার সেই অপেক্ষার অবসান। জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি থেকেই জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অদাহ শর্মা অভিনীত এই ছবি।

ইনস্টাগ্রামে অদাহ শর্মা (Adah Sharma) নিজে একটি পোস্টে জানিয়েছেন, 'অবশেষে ! সারপ্রাইজ ! জি ফাইভে আসছে বহু প্রতীক্ষিত এই ছবি। ১৬ ফেব্রুয়ারি থেকে জি ফাইভে দেখা যাবে দ্য কেরালা স্টোরি !' ওটিটিতে ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক সুদীপ্ত সেন বলেন, 'এমন একটি সংবেদনশীল বিষয়কে ঘিরে ছবি তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। আমরা নিজে থেকেই এই চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদিও প্রত্যেক ছবি নির্মাতাই নিজের কাজের বিষয়ে একটা আশ্বাস চায়, একটা নিশ্চয়তা চায় আর দ্য কেরালা স্টোরির বক্স অফিস সেই নিশ্চয়তা আমাকে দিয়েছে। যারা এখনও এই ছবি দেখেননি, আমি চাইব তারা জি ফাইভে এই ছবিটি দেখুন। একটা অন্য ধরনের অভিজ্ঞতা হবে। এই সমস্যা নিয়ে অনেকেই অন্ধকারে আছেন, তাদের কাছে সত্য উদ্ঘাটন করবে এই ছবি আর সেই সত্য একেবারে নিখাদ সত্য। এই ছবিতে চরিত্রগুলি একেবারে বাস্তবিক, চরিত্রগুলির কাহিনি, রূপান্তর সবই বাস্তবিক। আর এই কারণেই বক্স অফিস পণ্ডিতদের মতে দ্য কেরালা স্টোরি একটা অনাকাঙ্ক্ষিত ব্লকবাস্টার হয়ে উঠেছে।'

এই ছবির (The Kerala Story) চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন অদাহ্ শর্মা। গত বছরই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবির কাহিনির প্রয়োজনে রাখতে হয়েছিল ফাটা ঠোঁট। আর বাস্তব পরিস্থিতিতে তা পর্দায় ফুটিয়ে তোলার জন্য ৪০ ঘণ্টা জল না খেয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন: Grammy 2024: এবার গ্র্যামির বঙ্গ-যোগ, অ্যালবাম ডিজ়াইন থেকে লঞ্চে সামিল বাংলার সন্তানরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget