এক্সপ্লোর

Jee Le Zaraa: ফের পিছিয়ে গেল 'জি লে জারা'-র শ্য়ুটিং, কেন? খোলসা করলেন ফারহান আখতার

Jee Le Zaraa: ২০২১শেইবলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার তাঁর আগামী ছবি 'জি লে জারা'র ঘোষণা করেছিলেন।

কলকাতা: বলিউডের তিন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্টর ছবি 'জি লে জারা' নিয়ে উন্মাদনা চলছিলই। এবার সিনেপ্রেমীদের নিরাশ করে পরিচালক ফারহান আখতার জানালেন বিশেষ কিছু কারণে ফের পিছিয়ে যেতে চলেছে 'জি লে জারা'-র শ্য়ুটিং।

ফারহান আখতার জানিয়েছেন, প্রিয়ঙ্কা চোপড়া এইমুহূর্তের হলিউডে তাঁর বেশকিছু প্রোযেক্ট নিয়ে ব্য়স্ত। অন্য়দিকে, আলিয়া ভট্ট এখন 'রামায়ণ' ও 'বৈজু বাওরা' শ্য়ুটিং করছেন। ফলে  'জি লে জারা'-র জন্য় এখনই তাঁরা সময় দিতে পারছেন না।

প্রসঙ্গত, কিছুদিন আগে শোনাযাচ্ছিল, এই ছবির জন্য় রাজস্থানে লোকেশান খোঁজা শুরু করেছে ছবির টিম। নিজের ইনস্টাগ্রামে ফারহান একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছি তিনি একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। হ্যাশট্য়াগে লিখেছিলেন 'জি লে জারা'। এর থেকেই নেটাগরিকদের ধারণা হয়েছিল এখানেই হতে চলেছে ছবির শ্য়ুটিং।

প্রসঙ্গত, ২০২১শেই বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার তাঁর আগামী ছবি 'জি লে জারা'র (Jee Le Zara) ঘোষণা করেছিলেন। জানা গিয়েছিল, ফারহান আখতারের এই ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন বলিউডের তিন জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া এবং আলিয়া ভট্ট। কিন্তু মাঝে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, প্রিয়ঙ্কা চোপড়ার জীবনে এসেছে কন্য সন্তান আসার পর, তাকে দেখাশোনা করার জন্য 'জি লে জারা' ছবি থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী। জানা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া ছবি থেকে সরে যাওয়ার পর তাঁর জায়গায় অন্য অভিনেত্রীর খোঁজও করেছিলেন ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিদওয়ানি।

আরও পড়ুন...

তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?

অন্যদিকে, গতবছর অগাস্টে ঝামেলায় জড়িয়েছিলেন ফারহান আখতার (Farhan Akhtar) ও রিতেশ সিধওয়ানির (Ritesh Sidhwani) এক্সেল এন্টারটেনমেন্ট (Excel Entertainment)। 'ফিল্ম স্টুডিওজ সেটিং অ্যান্ড অ্যালায়েড মজদুর ইউনিয়ন' (Film Studios Setting & Allied Mazdoor Union) সর্বসমক্ষে এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বেতন না দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল ফারহান আখতারের সংস্থার বিরুদ্ধে।

এফএসএসএএমইউ অভিযোগ এনেছিল 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর বিরুদ্ধে। 'মির্জাপুর ৩'-এর প্রোডাকশন ডিজাইনের টিমে কাজ করেছিলেন এমন প্রায় ৩০০ দিন মজুরকে বেতন না দেওয়ার অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে। ইউনিয়নের দাবি ছিল, এই সংস্থা প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা বাকি রেখেছেন। ২০২২ সালের মে মাস থেকে কর্মীদের টাকা দিচ্ছে না তারা, অভিযোগ ছিল এমনটাই। বিখ্যাত এই ওয়েব সিরিজের সেটে প্রত্যেকদিন কাজ করা সত্ত্বেও একাধিক কর্মী টাকা পাচ্ছেন না বলে দাবি ছিল তাদের। যদিও প্রযোজনা সংস্থার তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget