এক্সপ্লোর

Paresh Rawal: তাজমহলের গম্বুজের নীচ থেকে উঠে আসছে শিবমূর্তি, পরেশ রাওয়ালের ছবির পোস্টার ঘিরে বিতর্ক

The Taj Story: সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘The Taj Story’-র মোশন পোস্টার প্রকাশ করেন পরেশ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পরেশ রাওয়াল 'দ্য তাজ স্টোরি' ছবির মোশন পোস্টার প্রকাশ করেন।
  • পোস্টারে তাজমহলের গম্বুজের নীচ থেকে শিবের মূর্তি উঠে আসছে বলে দেখানো হয়েছে।
  • নেটিজেনদের একাংশ ছবির বিষয়বস্তু নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

মুম্বই: মন্দির-মসজিদ নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। সেই বিতর্কের আগুনে এবার কার্যত ঘি ঢাললেন বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। নিজের ছবি ‘The Taj Story’-র মোশন পোস্টার প্রকাশ করেছেন তিনি, যাতে তাজমহলের গম্বুজের নীচ থেকে ভগবান শিবের মূর্তি উঠে আসতে দেখা গিয়েছে। ওই পোস্টার সামনে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, পরেশ আসলে হিন্দুত্ববাদীদের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন। (The Taj Story)

সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘The Taj Story’-র মোশন পোস্টার প্রকাশ করেন পরেশ। তিনি লেখেন, ‘যা কিছু শিখেছেন, তা যদি মিথ্যে হয়’? পরেশ আরও লেখেন, ‘সৌধটিকে চেনেন, কিন্তু তার কাহিনি জানেন কি? পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্চর্যের আড়ালে ঢাকা পড়ে যাওয়া সত্য়ের উদঘাটন হতে চলেছে’। (Paresh Rawal)

ওই মোশন পোস্টার সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। কারণ গত কয়েক বছরে মন্দির-মসজিদ নিয়ে যত বিতর্ক মাথাচাড়ি দিয়েছে, তার মধ্যে তাজমহলের নামও উঠে এসেছে। হিন্দুত্ববাদীদের একাংশের দাবি, তাজমহল আসলে মুঘল সম্রাট শাহজাহান নির্মিত কোনও সৌধ নয়। বরং ওই স্থানে ‘তেজো মহালয়া’ নামের একটি প্রাচীন শিবমন্দির ছিল। জয়পুরের মহারাজার থেকে সেটি কেড়ে নিয়ে সৌধ গড়ে তোলা হয়। তাই তাজমহলকে কোনও সমাধিস্থল হিসেবে নয়, মন্দির হিসেবে দেখা উচিত বলে মত হিন্দুত্ববাদীদের একাংশের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Music Company (@zeemusiccompany)

‘The Taj Story’ ছবিতে পরেশ ওই তত্ত্বকেই প্রতিষ্ঠা করতে চাইছেন বলে অভিযোগ নেটিজেনদের। একজন লেখেন, ‘এটা কি রসিকতা? ভারতীয় চলচ্চিত্রের একজন জোকার দেখাচ্ছেন তাজমহল থেকে শিবের মূর্তি উঠে আসছে। যে দেশ নিজেকে চতুর্থ বৃহত্তম অর্থনীতি বলে দাবি করে, তারা এত প্রোপাগান্ডা এবং কল্পকথা ডুবে জেনে লজ্জা হচ্ছে’। আর একজন লেখেন, ‘দেশ যেদিকে এগোচ্ছে, তা দেখে আমি অত্যন্ত উদ্বিগ্ন। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য হিন্দু ও মুসলিমদের মধ্যে যেভাবে বিভাজন তৈরি করা হচ্ছে, তা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এটি উন্নয়ন নয়, পশ্চাদগমন’।

বিতর্কের মুখে পড়ে X থেকে নিজের পোস্টটি মুছে দেন পরেশ। পরিবর্তে ছবির নির্মাতাদের একটি বার্তা পোস্ট করেন, যাতে লেখা রয়েছে, ‘The Taj Story-র নির্মাতারা পরিষ্কার জানাচ্ছে, এই ছবির সঙ্গে কোনও ধর্মীয় সংযোগ নেই, এই ছবি এমন দাবিও করছে না যে, তাজমহলের মধ্যে শিবমন্দির রয়েছে। এই ছবি ঐতিহাসিক তথ্যনির্ভর। সকলকে অনুরোধ, ছবিটি দেখে তার পর নিজেদের মতামত জানাবেন’। কিন্তু তাতেই বিতর্ক থামছে না। কারণ ছবির পরিচালক যিনি, সেই তুষার অমরিশ গোয়েলকে নিয়েও বিতর্ক রয়েছে। ২০১৭ সালে ‘মোদি কাকা কা গাঁও’ নামের একটি ছবি তৈরি করেন তিনি, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহিমা কীর্তনের অভিযোগ ওঠে। ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘The Taj Story’.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget