ভারতীয় পপ সঙ্গীতে সুফিজমকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ওয়াডালি ব্রাদার্সের জুটির গান আজও ততটাই জনপ্রিয়, যতটা সেই সময়ে ছিল। নিঃসন্দেহে, তাঁদের গাওয়া কোনও না কোনও গান আপনাদের পছন্দ হবেই। তাহলে আর দেরি কেন। ইউটিউবে গিয়ে নিজের পছন্দের গান বাছুন আর ফিরে যান অতীতে...
2/7
বছরের পর বছর ধরে প্রত্যেক ডান্ডিয়া-গরবায় রাজ করেছেন ডান্ডিয়া কুইন ফাল্গুনী পাঠকের সুরেলা কণ্ঠের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। নিজের গানে কণ্ঠের ঝঙ্কার ও সুরের মেলবন্ধনে না কেবল শ্রোতাদের হৃদয় জিতেছেন, তিনি বাধ্য করেছেন মানুষকে বছরের পর বছর ধরে সেই দুর্ধর্ষ গান শুনতে। এতটাই গভীরত্ব ছিল তাঁর গানে।
3/7
শাস্ত্রীয় গান ও পপ-রক সঙ্গীতের মেলবন্ধন করে ভারতীয়দের মনে রাজ করা শুভা মুদগলকে লোক প্রত্যেক বর্ষায় স্মরণ করেন। তাঁর গান সেই ঘনঘটায় থাকে, যাতে সকলের মন চাইবে ভিজতে। আজও শুভা মুদগলের কণ্ঠ ভারতীয় গানের সেই ফাঁকা জায়গা পুরণ করে, যেখানে বেদুইন ও গুরুগম্ভীর আওয়াজের মেলবন্ধন প্রয়োজন।
4/7
শাড়ি, বড় টিপ এবং জোরালো কণ্ঠে অফ-বিটসের গান দিয়ে সর্বদা মানুষের হৃদয় জয় করা উষা উত্থুপ নিজের গান দিয়ে প্রত্যেক ডিস্কোতে রাজ করেছেন। নিজের জবরদস্ত আওয়াজ দিয়ে উষা না কেবল লোকের শরীরে একটা অদ্ভুত শক্তির সঞ্চার করেছেন তাই নয়। নিজের গানের তালে মানুষকে নাচতেও বাধ্য করেছেন।
5/7
নয়ের দশকে আলিশা চিনয় দুটি উপহার দিয়েছিলেন। একজন হলেন মিলিন্দ সোমান। যিনি ৫০ পার করলেও আজও হ্যান্ডসাম। আর দ্বিতীয় উপহার হল তাঁর গান ‘মেড ইন ইন্ডিয়া’, যা সেই সময়ের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছিল। এই গানটির জনপ্রিয়তা আজও আগের মতোই বহাল।
6/7
অনন্য আওয়াজের জন্য পরিচিত ছিলেন শিল্পী ইলা অরুণ। তাঁর আওয়াজে রাজস্থানের স্বাদ ছিল। ভারতীয় পপ সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন ইলা। যিনি, কেবল নিজের গানের জন্য নয়, অভিনয়ের জন্যও দর্শকদের মনে দাগ কেটেছিলেন। এর জন্য বলিউডে যথেষ্ট সম্ভ্রম আদায় করেছেন তিনি।
7/7
নয়ের দশকে শুধুমাত্র বলিউডের গানই যে লোকের মুখে মুখে ফিরত তাই নয়। পাশাপাশি, ইন্ডি-পপ গানের স্বর্ণযুগ ছিল বলা যায়। এই গানের কলি মানুষের হয়ে কথা বলত। এখনকার মতো মোবাইল ও ইউটিউব ছিল না। তবে, গানের অডিও ক্যাসেটে সকলে নিজ নিজ পছন্দের শিল্পীর গান শুনতেন। সেই সময়ের লোকজন আলিশা চিনয়, ওয়াডালি ব্রাদার্স, উষা উত্থুপ, শ্বেতা শেট্টি এবং শুভা মুডগলের মতো সঙ্গীতশিল্পীদের গান ভীষণই পছন্দ করতেন। ফিরে দেখা সেই দিনগুলি...