এক্সপ্লোর

Javed Akhtar Birthday: জাভেদ আখতারের আসল নাম কী? রইল অজানা ৭ তথ্য

সেলিম খান আর জাভেদ আখতার। মানুষের মনে গেঁথে গিয়েছিলেন সেলিম-জাভেদ জুটি হিসেবে। প্রতি শুক্রবার বলিউডের ছবি মানেই হল ফেটে পড়ত হাততালিতে। আজ জাভেদ আখতারের জন্মদিনে জেনে নিন অজানা সাত তথ্য।

মুম্বই: আজ জন্মদিন বলিউডের কিংবদন্তি গীতিকার ও কাহিনীকার জাভেদ আখতারের (Javed Akhtar)। যে মানুষটা পাঁচটা জাতীয় পুরস্কার এবং ১৪টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিততে পারেন, তিনি ফিল্ম জগতের কত বড় কিংবদন্তি, তা বলার অপেক্ষা রাখে না। শুধু তো তিনি নন, তাঁর কেরিয়ারের প্রায় দেড় যুগ জুটি বেঁধে বলিউডে রাজত্ব করতেন দুজনে। সেলিম খান (Salim Khan) আর জাভেদ আখতার। মানুষের মনে গেঁথে গিয়েছিলেন সেলিম-জাভেদ জুটি হিসেবে। সেলিমের গল্প আর জাভেদের ডায়লগ। প্রতি শুক্রবার বলিউডের ছবি মানেই হল ফেটে পড়ত হাততালিতে। আজ জাভেদ আখতারের জন্মদিনে (Javed Akhtar Birthday) জেনে নিন অজানা সাত তথ্য।

১. জাভেদ আখতারের আসল নাম কি জানেন? জাদু। হ্যাঁ। এটাই তাঁর আসল নাম। তাঁর বাবার লেখা কবিতার একটি লাইন 'লমহা লমহা কিসি জাদু কা ফসানা হোগা' থেকেই জাভেদ আখতারের নাম রাখা হয় জাদু। আজও জাভেদ আখতারের কাছের মানুষেরা তাঁকে জাদু নামেই ডাকেন।

২. জাভেদ আখতারের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী হানি ইরানির দেখা হয়েছিল 'সীতা অউর গীতা' ছবির সেটে। দুজনেরই জন্মদিন একইদিনে। ১৭ জানুয়ারি দুজনেরই জন্মদিন।

৩. জাভেদ আখতার উর্দু কবি কাইফি আজমির সহকারী হিসেবে কাজ করতেন। সেই সূত্রে তাঁর কাইফি আজমির কন্যা শাবানা আজমির সঙ্গে সম্পর্ক তৈরি হয়। প্রথম স্ত্রী হানি ইরানিকে ডিভোর্স দিয়ে জাভেদ আখতার শাবানা আজমিকে বিয়ে করেন।

আরও পড়ুন - Birju Maharaj Facts: সত্যজিৎ রায় থেকে জ্যাকি চ্যান, কী যোগাযোগ বিরজু মহারাজের?

৪. ১৯৬৪ সালে মুম্বই এসেছিলেন জাভেদ আখতার। তখন না ছিল তাঁর মাথা গোঁজার ঠাঁই। না তিনি পেট ভরে খেতে পেতেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের জন্য স্ট্রাগল করা শুরু হয় তাঁর। সেই সময় তিনি গাছতলায় কিংবা অন্য কারও বাড়ির বারান্দায় শুয়ে রাতও কাটিয়েছেন। পরবর্তীতে তিনি কাজ পান কমল আমরোহি স্টুডিও যোগেশ্বরীতে।

৫. সেলিম খানের সঙ্গে জাভেদ আখতারের জুটিকে সকলে সেলিম-জাভেদ জুটি বলেই চেনেন। সেই সেলিম খান জাভেদ আখতারকে প্রথম দেখেন 'সরহদি লুটেরা' ছবির শ্যুটিংয়ে। সেখানে অভিনেতা ছিলেন সেলিম খান আর জাভেদ আখতার স্পট বয়ের কাজ করছিলেন। এরপর দুজনে জুটি বেঁধে ছবি লেখা শুরু করেন। মূলত সেলিম গল্প লিখতেন আর জাভেদ ডায়লগ লিখতেন।

৬. ১৯৮২ সালে সেলিম-জাভেদ জুটি ভেঙে যায়। সংবাদমাধ্যম মনে করে ইগোর জন্যই ভেঙে গিয়েছিল এই জনপ্রিয় জুটি। সেলিম-জাভেদ মোট ২৪টি ছবি লিখেছিলেন। তাঁর ২০টি সুপারহিট হয়েছিল। যার মধ্যে ছিল দুটি তেলুগু ও একটি কন্নড় ছবি।

৭. ১৪বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জাভেদ আখতার। যার সাতবার জিতেছেন চিত্রনাট্যকার হিসেবে। আর সাতবার জিতেছেন গীতিকার হিসেবে। জাতীয় পুরস্কার পেয়েছেন পাঁচ-পাঁচবার। ২০১৩তে তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান তাঁর কবিতাগুচ্ছ 'লাভা'র জন্য।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget