এক্সপ্লোর

Tiger 3 shoot begins: রাশিয়ায় শুরু হল সলমন-ক্য়াটরিনা অভিনীত 'টাইগার ৩'-র শুটিং

আবারও বড়পর্দায় সলমন খান ও ক্য়াটরিনা কাইফ জুটি। শুরু হয়ে গেল 'টাইগার ৩'-র শুটিং।

কলকাতা: ২০১২ সালে মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার', তারপর দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা। ২০১৭ সালে মুক্তি পায় 'টাইগার জিন্দা হ্য়ায়'। সল্লু মিঞা ও ক্য়াটরিনা অভিনীত দুটি ছবিই বক্সঅফিসে সুপারডুপার হিট। সলমন-ক্য়াটরিনা জুটির রসায়ন, ভরপুর অ্য়াকশান সিকোয়েন্স, টানটান চিত্রনাট্য় মন কেড়েছিল দর্শকের। ছবির প্রতিটি গান এখনও ভক্তদের হিটলিস্টে। পরপর দুটি ছবির আকাশছোঁয়া সাফল্য়ের পর এবার আসছে  'টাইগার ৩'। সূত্রের খবর অনুযায়ী, এই ছবি মুক্তি পাবে ২০২২ শে। তবে ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে ছবির শুটিং।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে চলছে  'টাইগার ৩' ছবির শুটিং।  প্রত্য়েকটি কোভিড প্রোটকল মেনেই চলছে শুটিং। জানাযাচ্ছে, এখানে শুটিং-এর পর তুরস্ক ও অস্টিয়ায় হবে বাকি শুটিং-এর কাজ। এছাড়াও মুম্বইতেই ছবির বেশ কিছু দৃশ্য়েই শুটিং হয়ে গেছে ইতিমধ্য়েই। এই ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন বলিউডের অন্য়তম খ্য়াতনামা পরিচালক মণীষ শর্মা।

চমকের এখানেই শেষ নয়। সূত্রের খবর, 'টাইগার ৩' ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা ইমরান হাসমি। তুরস্কের শুটিং সিকোয়েন্সে কাজ করবেন ইমরান। যদিও তাঁর চরিত্র ঠিক কেমন হবে তা এখনও জানা যায়নি। প্রযোজনা সংস্থা তরফে জানানো হয়েছে, বাজেটের ক্ষেত্রে কোনও সমঝোতা করা হবে না। 

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পাওয়া 'এক থা টাইগার'-এর বাজেট ছিল ৭৫ কোটি ও বক্সঅফিসে এই ছবির কালেকশান ছিল ৩২৫ কোটি টাকা। পাশাপাশি ২০১৭ সালে মুক্তি পাওয়া 'টাইগার জিন্দা হ্য়ায়' ছবির বাজেট ছিল ২১০ কোটি টাকা ও বক্সঅফিসে এই কালেকশান হয় ৫৬৫ কোটি।

'এক থা টাইগার'-এর সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন সোহেল সেন ও সাজিদ-ওয়াজিদ জুটি। অন্য়দিকে 'টাইগার জিন্দা হ্য়ায়' ছবির সঙ্গীতের দায়িত্বে ছিলেন বিশাল-শেখর। 

এই সিরিজের আগের দুটি ছবিই ছিল অ্য়াকশান-থ্রিলার ও রোম্য়ান্সে ভরপুর। তাই স্বাভাবিক ভাবেই,যশরাজ ব্য়নারের এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে।

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাজনীতি'-তে যোগ দিলেন জিতু এবং দুর্নিবার! বিগ বসের ঘরে তোলপাড়, অশান্তি
'রাজনীতি'-তে যোগ দিলেন জিতু এবং দুর্নিবার! বিগ বসের ঘরে তোলপাড়, অশান্তি
Prosenjit Chatterjee: মাথায় পাগড়ি-উষ্ণীষ, ঝলমলে পোশাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্মদিনে যাদুকরের বেশে কোন চমক?
মাথায় পাগড়ি-উষ্ণীষ, ঝলমলে পোশাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্মদিনে যাদুকরের বেশে কোন চমক?
Big Boss Bangla: ছোটবেলায় যৌন হেনস্থার শিকার, আপত্তি করলে বলা হত, 'মিথ্যে কথা'! বিগ বসের ঘরে কেন মেজাজ হারান নিরঞ্জন?
ছোটবেলায় যৌন হেনস্থার শিকার, আপত্তি করলে বলা হত, 'মিথ্যে কথা'! বিগ বসের ঘরে কেন মেজাজ হারান নিরঞ্জন?
Urvashi Rautela AI Compensation: AI সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭০০০ কোটি ক্ষতিপূরণ দাবি করছেন বলিউড নায়িকা, বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ
AI সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭০০০ কোটি ক্ষতিপূরণ দাবি করছেন বলিউড নায়িকা, বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ

ভিডিও

BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget