এক্সপ্লোর

Tiger Shroff Upcoming Film: ইদের দিন ছবি মুক্তি নিয়ে কী বলছেন টাইগার শ্রফ?

আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে 'হিরোপন্থী টু'। ইদের দিন ছবি মুক্তিকে কেন্দ্র করে এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া দিলেন টাইগার শ্রফ। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে তারা সুতারিয়া এবং নওয়াজউদ্দিন সিদ্দিকিকে

মুম্বই: চলতি বছর ইদে মুক্তি পাবে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু' (Heropanti 2)। প্রথমবার ইদের দিন তাঁর কোনও ছবি মুক্তি পাচ্ছে। স্বাভাবিকভাবেই অত্যন্ত উত্তেজিত অভিনেতা। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টাইগার শ্রফ (Tiger Shroff) এবং তারা সুতারিয়াকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে 'হিরোপন্থী টু'। ইদের দিন ছবি মুক্তিকে কেন্দ্র করে এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া দিলেন টাইগার।

ইদের দিন ছবি মুক্তি প্রসঙ্গে টাইগার-

এক সাক্ষাৎকারে টাইগার শ্রফ বলেন, ''হিরেপন্থী টু' আমার প্রথম ছবি যা ইদের দিন মুক্তি পেতে চলেছএ। এতদিন পর্যন্ত দেখতাম সলমন স্যরের ছবি যা ইদে মুক্তি পায়, তাই ব্লকবাস্টার হিট হয়। যে জুতোয় পা গলাতে চলেছি তা অনেক বড় আমি জানি। আর এই সুযোগটা পেয়ে আমি কৃতজ্ঞ। উৎসবের মরসুমে দর্শককে বিনোদন দিতে পারব ভেবেই ভালো লাগছে। অন্যরকম অনুভূতির সঙ্গে সঙ্গে বড় দায়িত্ববোধও কাজ করছে। হালকা চাপও অনুভব করছি।'

পরিচালকের প্রশংসা-

প্রসঙ্গত, সম্প্রতি টাইগার শ্রফকে প্রশংসায় ভরিয়ে দেন 'হিরোপন্থী টু' পরিচালক আহমেদ খান। এক সাক্ষাৎকারে পরিচালক আহমেদ খান বলেন, 'টাইগার শ্রফের সঙ্গে কাজ করা যেন বাড়ির পরিবেশে কাজ করার মতো। যেভাবে ও কাজ করে তা এক কথায় অসাধারণ। বর্তমানে টাইগার শ্রফ সবথেকে সেরা এবং সর্ব কনিষ্ঠ অ্যাকশন হিরো। অসাধারণ দক্ষতার সঙ্গে ও সমস্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছে। কাজের ক্ষেত্রে ও নিজের ২০০ শতাংশ দেয়। ওর সঙ্গে কাজ করা সবসময়ই মজাদার। এত অল্প বয়সেও যেভাবে ও দক্ষতার সঙ্গে অভিনয় করছে, তা অবশ্যই প্রশংসাযোগ্য।'

সদ্য কয়েকদিন আগেই মুক্তি পায় 'হিরোপন্থী টু' ছবির ট্রেলার। যা দেখে রীতিমতো উত্তেজিত অনুরাগীরা। বাবলু আর ইনায়ার রোম্যান্স। তার সঙ্গে অ্যাকশন। এবং হাড় হিম করা লুকে হাজির লায়লা ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। উল্লেখ্য, 'হিরোপন্থী টু' ছবিতে টাইগার শ্রফ অভিনীত চরিত্রের নাম বাবলু। এবং তারা সুতারিয়ার অভিনীত চরিত্রের নাম ইনায়া। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে এই নিয়ে পঞ্চমবার জুটি বাঁধলেন টাইগার শ্রফ। এর আগে এই জুটিকে দেখা গিয়েছে, 'হিরোপন্থী', 'বাগি', ''বাগি ২, 'বাগি থ্রি' ছবিতে।

সেরা শিরোনাম

New Web Series: নুসরত নয়, নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন যশ! থাকছেন আরও এক নায়িকা
নুসরত নয়, নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন যশ! থাকছেন আরও এক নায়িকা
Shiboprosad Mukherjee: হলে আসার আগেই, পুজোর ছবি বিক্রি! শিবপ্রসাদের জোড়া ছবি কিনল কারা?
হলে আসার আগেই, পুজোর ছবি বিক্রি! শিবপ্রসাদের জোড়া ছবি কিনল কারা?
Dev: 'ভোটের রেজাল্টটা উল্টো হলে, আমিও ব্যান হতাম', সোজাসাপ্টা দেব
'ভোটের রেজাল্টটা উল্টো হলে, আমিও ব্যান হতাম', সোজাসাপ্টা দেব
Entertainment News: 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান অভিনেতা, কে এই অনন্ত নাগ?
'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান অভিনেতা, কে এই অনন্ত নাগ?

ভিডিও

TMC Symbol Row |
TMC Symbol Row |
Malda News | জলবন্দি মালদার ভূতনি, চলছে ত্রাণ বিলি | ABP Ananda LIVE
Kakdwip News | কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড়
Nandigram Bye Election | শেষদিনে নন্দীগ্রামে মনোনয়ন জমা দিলেন সঞ্চিতা প্রধান দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget