এক্সপ্লোর

Dev On RG Kar Case: 'RG Kar কাণ্ডে বিচার চাই..', 'খাদান'-র টিজার রিলিজ পিছিয়ে দিলেন দেব

Dev On RG Kar Doctors Death: আরজিকরের ঘটনায় নড়ে যায় কলকাতা-সহ সারা দেশ, প্রতিবাদে সামিল টলিউডও, এবার 'খাদান'-র টিজার রিলিজ পিছিয়ে দিলেন দেব

কলকাতা: আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে পিছিয়ে দেওয়া হল বাংলা ছবি খাদান এর টিজার রিলিজের তারিখ (Dev On RG Kar Doctors Death)। সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (TMC MP Dev)।

 RG Kar কাণ্ডে পিছিয়ে দেওয়া হল খাদান এর টিজার রিলিজের তারিখ

১৪ অগাস্ট সকাল ১১ টায় সুরিন্দর ফিল্মস প্রযোজিত বাংলা ছবি খাদানের টিজার মুক্তি পাওয়ার কথা ছিল। এর আগে নিজেই জানিয়েছিলেন দেব। তবে মাঝে আরজিকরের ঘটনায় নড়ে যায় কলকাতা-সহ সারা দেশ। প্রতিবাদে সামিল টলিউডও। তাই পিছিয়ে দেওয়া হল বাংলা ছবি খাদান এর টিজার রিলিজের তারিখ। ফেসবুক পোস্টে সেই বিবৃতি শেয়ার করলেন দেব। সোশ্যাল পোস্টে, নির্যাতিতার পরিবারের পাশে থেকে, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং আরজিকর কাণ্ডে বিচারের দাবি জানিয়েছেন দেব।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'।জানা গেছে ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। 

আরও পড়ুন, আরজিকর কাণ্ডে 'অপরাধীরা বেঁচে যাবে..' ! বিস্ফোরক জাতীয় কমিশনের চেয়ারপার্সন

 MBBS পাস করার করার পর RG কর মেডিক্যাল কলেজ-হাসপাতালে চেষ্ট মেডিসিন নিয়ে স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন বছর একত্রিশের মহিলা চিকিৎসক। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে 'On Call'-এ ছিলেন মহিলা চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন। সূত্রের খবর, এরপর জরুরি বিভাগের চারতলায় 'চেষ্ট ডিপার্টমেন্টে'র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget