এক্সপ্লোর

Rani Mukerji Birthday: বলিউড ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত জার্নি কেমন? মুখ খুললেন রানি মুখোপাধ্যায়

আজ জন্মদিনে ৪৪ বছরে পা দিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। আর জন্মদিনে নিজের এত বছরের বলিউড জার্নি প্রসঙ্গে বললেন নানা কথা। তাঁকে শেষবার দেখা গিয়েছে 'বান্টি অউর বাবলি টু' ছবিতে।

মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji)। 'ব্ল্যাক' হোকি কিংবা 'নো ওয়ান কিলড জেসিকা'। 'হম তুম' হোক কিংবা 'মর্দানি'। নানা সময় নানা ধরনের ছবিতে অভিনয় করে দর্শকের প্রিয় অভিনেত্রী হয়ে রয়েছেন তিনি। আজ জন্মদিনে (Rani Mukerji Birthday) ৪৪ বছরে পা দিলেন অভিনেত্রী। আর জন্মদিনে নিজের এত বছরের বলিউড জার্নি প্রসঙ্গে বললেন নানা কথা।

রানি মুখোপাধ্যায় মানেই শুধুমাত্র দুর্দান্ত ছবিই নয়। তার সঙ্গে মনে রাখার মতো ছবির গানও। 'গুলাম' ছবির 'আতি কেয়া খান্ডালা' হোক কিংবা 'সাথিয়া' ছবির 'চুপকে সে লগ যা গলে', অথবা 'হম তুম' ছবির একাধিক গান বা শাহরুখ খানের সঙ্গে জুটিতে 'চলতে চলতে' ছবির গান। দর্শকের মনে এই সমস্ত ছবির গান এতটাই জায়গা করে নিয়েছে যে আজও মনে মনে গুনগুন করেন তাঁরা অথবা মোবাইলে বেজে ওঠে। 

আরও পড়ুন - Rani Mukerji Birthday: জন্মের পরই হাসপাতালে বদলে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়! তারপর?

এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় বলেন, 'সিনেমার ইন্ডাস্ট্রিতে আমার এতদিনের জার্নি এককথায় অসাধারণ। আমি প্রচন্ড আশাবাদী মানুষ। পজেটিভ থাকতে পছন্দ করি। তাই আশা করি আমার এত বছরের বলিউড জার্নির মতোই পরবর্তী দিনগুলোও কাটবে। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সেরা অভিনেতা, সেরা পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করেছি। আমি ভাগ্যবান যে টাইপকাস্ট হতে হয়নি আমায়। সবসময় এমন ছবিতে অভিনয় করতে চেয়েছি, যেখানে মহিলা চরিত্রর উপর নজর থাকবে সকলের। আর অবশ্যই যে ছবি দেশের মেয়েদের কথা বলবে, এমন ছবি আমি পছন্দ করি বরাবর। '

রানি মুখোপাধ্যায়কে শীঘ্রই 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে দেখা যাবে। পরিচালক অসীমা ছিব্বারের ছবিতে অভিনয় করছেন তিনি। সেই প্রসঙ্গে বলেন, 'আমার পরবর্তী ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' আমার হৃদয়ের অত্যন্ত কাছের ছবি। আমার মনে হয়, ছবিটার সঙ্গে প্রত্যেক ভারতীয় নিজেকে মেলাতে পারবেন। আমি এবং এই ছবির গোটা টিম এভাবেই দর্শকের কাছে ছবিটা তুলে ধরতে চাইছি। ছবির গল্প অসাধারণ। যে ধরনের গল্প বলা দরকার, সেই ধরনের ছবিতে অভিনয় করতে আমি পছন্দ করি। অসাধারণ গল্প অসাধারণ স্ক্রিপ্টের জন্য আমি অপেক্ষা করি। যে ছবিতে ভালোবাসা এবং আশা থাকে, সেই ছবিই আমি করতে চাই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget