এক্সপ্লোর

Partha Sarathi Dev Death: ৪৩ দিনের লড়াই থামল, প্রয়াত অভিনেতা পার্থসারথী দেব- সমাজমাধ্যমে শোকপ্রকাশ টলি-তারকাদের

Partha Sarathi Dev Demise: শুক্রবার ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা পার্থসারথি দেব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

কলকাতা:  বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা পার্থসারথি দেব। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর আর তা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ায় কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। দীর্ঘ ৪৩ দিন ধরে চলেছে লড়াই। তারপর শুক্রবার ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Dev Death)। বিগত ৪০ বছরের বেশি সময় ধরে বাংলার বিনোদন জগতের সঙ্গে জড়িয়েছিলেন অভিনেতা। তাঁর এই প্রয়াণের সংবাদে শোকের ছায়া টলিপাড়ায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

তাঁর মৃত্যুর সংবাদে গভীর শোকপ্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। সমাজমাধ্যমে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি রাতেই পোস্ট করা হয় এবং সেই ফোরামের সভাপতি ছিলেন পার্থসারথি দেব। ফোরামের বর্তমান সম্পাদক অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় ফোরামের পক্ষ থেকে পার্থসারথি দেবের প্রয়াণে শোকজ্ঞাপন করে সেই বিজ্ঞপ্তিতে লেখেন, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। শনিবার দুপুর ১২টায় টেকনিশিয়ান স্টুডিয়োতে পার্থসারথির (Partha Sarathi Dev Death) দেহ নিয়ে যাওয়া হবে। অভিনেতার সহকর্মী, ভক্ত, প্রিয়জনেরা চাইলে সেখানে গিয়ে মাল্যদান এবং শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।' অর্থাৎ আজ ২৩ মার্চ দুপুর ১২টার সময় অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিয়োতে।

পার্থসারথি দেবের প্রয়াণে টলি-তারকাও শোকবিহ্বল। বাংলার চলচ্চিত্র ও ধারাবাহিকের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর সমাজমাধ্যমে এদিন পার্থসারথি দেবের প্রয়াণের শোকসংবাদ জানিয়ে লেখেন, ' চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থ সারথি দেব (Partha Sarathi Dev Death)। থাক আজ আর আমাদের সেসব দিনের কথা বলবোনা কমরেড'। ধারাবাহিকের জনপ্রিয় মুখ অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র এক দীর্ঘ পোস্টে পার্থসারথি দেবের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।

রূপাঞ্জনা লেখেন, ' 'পার্পল ষ্টুডিওতে তোমার এক ছবির কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়ার শুট চলছিল...তুমি নিজে এসে দেখা করে গেলে...,কয়েকজন তোমার চেনা শিল্পী আছো জেনে তুমি তোমার শট দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে, এই তো গেলো মাসের কথা... court scene চলছিল আমাদের।...ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র শিল্পীদের মধ্যে তুমি সেই একজন যে আমাদের মতন নতুন শিল্পীদের bully হওয়া থেকে বাঁচাতে সেই সময়..স্নেহ এবং সাহায্যের হাত সব সময় বাড়িয়ে দিতে তাই আমরাও তোমাকে সম্মানের স্থানেই রেখেছি এবং রাখবো..তুমিও টাটা বলতে কাজ সেরে বাড়ি ফেরার সময়তোমাকেও টাটা বলছি আজ..Have a safe journey!! Goodbye!! পার্থসারথি দেব।'  

অভিনেতা কাঞ্চন মল্লিকও নিজের ফেসবুক ওয়ালে অভিনেতা পার্থসারথি দেবের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, 'ভাবতেই পারছিনা...আমাদের ছেড়ে চলে গেলেন প্রিয় অভিনেতা পার্থসারথি দেব। বলার কোনো ভাষা নেই।' অন্যদিকে থিয়েটার জগতের পরিচালক ও অভিনেতা আশিস গোস্বামী তাঁর সহৃদয় বন্ধু পার্থসারথি দেবকে (Partha Sarathi Dev Death) হারিয়ে শোকগ্রস্ত। তিনিও সমাজমাধ্যমে তাঁর 'পার্থ'কে হারানোর যন্ত্রণা ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: Top Entertainment News: প্রথমবার পর্দায় সোহম-মধুমিতা-পরীমণি, রাজ-মিঠুনের শ্যুটিংয়ের গল্প, আজকের বিনোদনের সারাদিন

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget