এক্সপ্লোর

Aindrila Sharma Health: এখন কেমন আছেন ঐন্দ্রিলা?

Highly Critical Condition:ব্রেন স্ট্রোকের পর কার্ডিয়াক অ্যারেস্ট। হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা। এখনও অবস্থা অতি সঙ্কটজনক, খবর হাসপাতাল সূত্রে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ব্রেন স্ট্রোকের (brain stroke) পর কার্ডিয়াক অ্যারেস্ট (cardiac arrest)। হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা (Aindrila Sharma)। এখনও অবস্থা অতি সঙ্কটজনক, খবর হাসপাতাল সূত্রে। রয়েছে সেই ভেন্টিলেটর নির্ভরতা। সঙ্গে প্রাণপণ প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিনেত্রী। ক্যানসারের (cancer) মতো মারণ রোগকে দুবার হারিয়ে ফিরে এসেছেন ঐন্দ্রিলা। এবারও তিনি তেমনই সুস্থ হয়ে উঠবেন। এমনটাই আশা করছেন সকলে।

কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা?
প্রায় ২ সপ্তাহ পার। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে লড়াই চলছে। পাশে রয়েছেন প্রেমিক ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। অবশ্যই রয়েছে পরিবার। তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে। গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি। গতপরশু সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে। সেই সময়ে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ফের তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন করে ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার কোনওরকম উন্নতি কিংবা অবনতি হয়নি। গতপরশু-র মতোই তাঁর ভেন্টিলেটর নির্ভরতা একইরকম রয়েছে। মস্তিষ্কে নতুন করে রক্ত জমাট বাঁধা ও সংক্রমণ ঠেকাতে ওষুধ চলছে। চিকিৎসকরা সারাক্ষণ সতর্ক রয়েছেন। চিকিৎসকেরা তাঁদের চেষ্টা চালিয়ে চলেছেন। সকলের বিশ্বাস টলিউডের 'লড়াকু' ঐন্দ্রিলা এবারেও রোগকে হারিয়ে ফিরে আসবে সুস্থ হয়ে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেরই প্রার্থনা করা ছাড়া কোনও উপায় বিশেষ নেই। গত ১৪ জানুয়ারি, সব্যসাচী চৌধুরীর ফেসবুক পোস্ট আরও চিন্তা বাড়িয়ে দেয় সকলের।

আর্জি সব্যসাচীর...
এর মধ্যে অভিনেত্রীর প্রেমিক সব্যসাচী চৌধুরীর পোস্ট নাড়িয়ে দেয় নেটিজেনদের। তিনি লেখেন, 'আরেকটু থাকতে দাও ওকে..এসব লেখার অনেক সময় পাবে।' ঐন্দ্রিলার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে সমালোচনাও হয়েছে তেড়ে। সেই প্রসঙ্গেই পোস্ট সব্যসাচীর। আপাতত সকলের একটাই প্রার্থনা, ফিরে আসুন অভিনেত্রী। অতীতের রেকর্ড ধরে রেখে ফিরে আসুন এবারও। 

আরও পড়ুন:পশ্চিমবঙ্গের জন্য স্থায়ী রাজ্যপাল ঘোষণা, জগদীপ ধনকড়ের উত্তরসূরি ডক্টর সি ভি আনন্দ বোস

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget