এক্সপ্লোর

Poster Release: শহরে মুক্তি পেল 'অবনী সেনের ৭ নম্বর কেস'-র পোস্টার

Rajatava Bibriti's Series's Poster: শহরে মুক্তি পেল 'অবনী সেনের ৭ নম্বর কেস'-র পোস্টার। সিরিজের নাম দেখে সেভাবে তথ্য উঠে না এলেও, পোস্টারটি নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। 

কলকাতা: শহরে মুক্তি পেল 'অবনী সেনের ৭ নম্বর কেস'-র (Abani Sen er 7 No Case) পোস্টার। এই ইন্ডিপেন্ডেন্ট সিরিজের ঘোষণায় রীতিমতো শোরগোল পড়েছিল নেট দুনিয়ায় (Internet)। সিরিজের নাম দেখে এটার ঘরানা ছাড়া অন্য কিছু তথ্য সেভাবে উঠে না এলেও, পোস্টারটি নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। 

সিরিজে অবনী সেনের নাম ভূমিকায় অভিনয় করেছেন দেবপ্রিয় মুখোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্ত, বিবৃতি চট্টোপাধ্য়ায়, কৌশিক গোস্বামী এবং যুধাজিৎ সরকারের মতন অভিনেতাদের। ঠিক তেমনই বরিষ্ঠ অভিনেতা সুব্রত গুহ রায় এবং তরুণ মুখ সৌম্য মজুমদার ও নবাগতা দিশা ভট্টাচার্য্যকে দেখা যাবে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায়। কাস্টিংয়ের পর পোস্টারে কোন চরিত্রের লুক প্রকাশ না করে আবারও নির্মাতারা স্পষ্ট বার্তাই দিলেন। যে, আসলেই তারা অন্যরকমভাবেই কিছু তৈরি করতে চাইছেন ? সেই উত্তর পেতে আর কিছু দিন অপেক্ষা করতে হবে বলেই প্রোডাকশন হাউস শৈল্পিকা এন্টারটেইনমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে। সিরিজের নির্মাণ, দায়িত্ব লেখক, পরিচালক নীল নওয়াজের সঙ্গে সামলেছেন অ্যাসোসিয়েট ডাইরেক্ট আহেরি মুখোপাধ্যায়, সিনেমাটোগ্রাফার সাগ্নিক এবং এডিটর তুনির। খুব তাড়াতাড়ি এই সিরিজের রিলিজ ডেট এবং প্ল্যাটফর্ম সংক্রান্ত বাকি বিষয় জানানো হবে বলে জানাচ্ছেন নির্মাতাদের টিম।

আরও পড়ুন, 'আমি নিখুঁত স্বামী নই', কেন এমন বললেন ভিকি কৌশল?

প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে এপার বাংলা এবং ওপার বাংলা মিলিয়ে একের পর এক থ্রিলার বেসড, গোয়েন্দা গল্পের নানা ভ্যারাইটি নিয়ে হাজির হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। আগের থেকে দর্শকদের সংখ্যা বাড়ায় লাভবানও হয়েছে বলেই দাবি একাংশের। বলতে গেলে দেশিয় বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাংলার ওটিটি প্ল্যাটফর্মগুলিরও এন্ট্রি ফি। তবে কোভিড ছাড়া ওটিটির পাশে এই মুহূর্তে মাথা তুলে দাঁড়িয়েছে রাজ্যের প্রেক্ষাগৃহগুলিও। তবুও কোভিড পরিস্থিতির পর যেভাবে ডিজিট্যালমুখী হয়েছে আমজনতা, তাতে ক্রমশ ওটিটি-র দিকেই ঝুঁকছেন নির্মাতারাও। ভারত ও বাংলাদেশ মিলিয়ে এখন একের পর এক গোয়েন্দা গল্পের ছড়াছড়ি ওটিটিতে। একদিকে ঋত্ত্বিকের 'গোরা' থেকে শুরু করে 'একেনবাবু', পাশাপাশি বাংলাদেশের মুশারফ করিমের 'মহানগর', ওদিক 'কাইজার', কোনটা ছেড়ে কোনটা দেখবেন দর্শক। তবে এই একের পর এক সিরিজের মাঝেই নতুন গল্প নিয়ে উসকে দিতে আসছে এবার রজতাভ, বিবৃতির 'অবনী সেনের ৭ নম্বর কেস'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget