এক্সপ্লোর

Vicky Kaushal: 'আমি নিখুঁত স্বামী নই', কেন এমন বললেন ভিকি কৌশল?

Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড তারকা ভিকি কৌশল জানালেন যে, তিনি মোটেই নিখুঁত স্বামী নন। পাশাপাশি স্ত্রী হিসেবে ক্যাটরিনা কাইফের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা।

মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০২১ সালের ডিসেম্বরে। সম্পর্ক নিয়ে আগে মুখ না খুললেও, বিয়ে মিটতেই সোশ্যাল মিডিয়া মিডিয়া হ্যান্ডলে নানা সময়ে নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড তারকা ভিকি কৌশল জানালেন যে, তিনি মোটেই নিখুঁত স্বামী নন। পাশাপাশি স্ত্রী হিসেবে ক্যাটরিনা কাইফের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা।

স্বামী হিসেবে নিজেকে কত নম্বর দিলেন ভিকি কৌশল?

২০২১-এর ডিসেম্বরে রাজস্থানে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাঁরা একে অপরের সঙ্গে প্রেম করেছেন বেশ কয়েক বছর। একাধিকবার একসঙ্গে দুই তারকাকে দেখা গেলেও কখনও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তা স্বীকার করেননি। ভিকি - ক্যাটরিনা এখনও পর্যন্ত কোনও ছবিতে একসঙ্গে অভিনয়ও করেননি। কিন্তু বিয়ের পর গত বছর দুই তারকাকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাতকারে ভিকি জানালেন, বিয়ের পর তিনি অনেক কিছু শিখেছেন। অভিনেতা বলেন, 'আমি কোনও দিক থেকেই নিখুঁত নই। স্বামী হিসেবে নয়। সন্তান হিসেবে নয়। বন্ধু হিসেবে নয়। এমনকি অভিনেতা হিসেবেও নয়। আমার মনে হয়, আমি একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। যেখানে নিজের সমস্ত ভুলভ্রান্তি শুধরে সেরা হওয়ার চেষ্টা করছি। আর আমি এটাই চেয়ে এসেছি বরাবর। নিখুঁত হওয়া মোটেই সহজ নয়। সবসময়ই মনে হবে, যেন নিখুঁত হওয়ার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আসলে তা মোটেই নয়। তাই আমার মনে হয় না আমি নিখুঁত স্বামী। আমার মনে হয় না, আমি কোনওদিন থেকেই খুঁতবিহীন। কিন্তু সেরা স্বামী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই, গতকালের থেকে আগামীকাল আমি আমার সেরাটা দিয়ে আরও ভালো স্বামী হয়ে উঠব।'

আরও পড়ুন - Main Khiladi Song: ফিরল নয়ের দশকের আমেজ, প্রকাশ্যে 'সেলফি'র নতুন গান 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি'

ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পরের জীবন সম্পর্কে ভিকি কৌশল বলেন, 'যখন কেউ অন্য একজন মানুষের সঙ্গে থাকতে শুরু করে, তখন সে অনেক কিছু শেখে। আমার ক্ষেত্রেও তাই। ক্যাটরিনার সঙ্গে বিয়ের পর আমি অনেক কিছু শিখেছি। যখন একা ছিলাম তার থেকে এখন জীবন অনেক আলাদা। একজন মানুষকে বুঝতে হয়। নিজেকে উন্নত করতে হয় তার সঙ্গে।'

প্রসঙ্গত, ভিকি কৌশলকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'গোবিন্দা নাম মেরা' ছবিতে। এই ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যায় কিয়ারা আডবাণী ও ভূমি পেড়নেকরকে। ভিকিকে শীঘ্রই দেখা যাবে 'শ্যাম বাহাদুর' ও আরও বেশ কিছু ছবিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget